সেমিফাইনালে জোকোভিচ-আলকারেজ লড়াই 

স্পোর্টস ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪১

ইউএস ওপেনে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছেন নোভাক জোকোভিচ। তবে এই প্রথম টুর্নামেন্টে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন তিনি। সেমিফাইনালে তার প্রতিপক্ষ নতুন যুগের তারকা কার্লোস আলকারেজ। তাতে জমজমাট ম্যাচের ইঙ্গিত মিলছে। 

৩৮ বছর বয়সী জোকোভিচ কোয়ার্টার ফাইনালে চতুর্থ বাছাই টেইলর ফ্রিটজকে চার সেটে হারিয়ে রেকর্ড ১৪তম ইউএস ওপেন সেমিফাইনাল নিশ্চিত করেছেন। 

জোকোভিচ জিতেছেন ৬-৩, ৭-৫, ৩-৬, ৬-৪ গেমে। তাতে নিউইয়র্কে মার্কিন প্রতিপক্ষদের বিরুদ্ধে তার জয়ের রেকর্ড এখন ১৬-০ তে দাঁড়ালো।  

এই জয়ে ইউএস ওপেন সেমিফাইনালে সবচেয়ে বেশিবার উপস্থিতির জন্য জিমি কনোর্সের রেকর্ডও স্পর্শ করেছেন তিনি। জয়ের পর জোকোভিচ বলেছেন, ‘আমি মনে করি দ্বিতীয় সেটে কিছু গুরুত্বপূর্ণ ব্রেক পয়েন্ট বাঁচিয়ে খুব ভাগ্যবান ছিলাম। আমার মনে হয় দ্বিতীয় এবং তৃতীয় সেটের বেশিরভাগ সময়ে সে (ফ্রিটজ) ভালো খেলোয়াড় ছিল।’

জোকোভিচ এবং আলকারেজ জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালের পর প্রথমবারের মতো মুখোমুখি হবেন। সেবারের লড়াইয়ে চার সেটে জিতে প্রতিদ্বন্দ্বিতায় ৫-৩ ব্যবধানে এগিয়ে যান জোকোভিচ।

শুক্রবার তাদের মধ্যে গ্র্যান্ড স্ল্যামে এটি পঞ্চম লড়াই, তবে ফ্ল্যাশিং মিডোয় প্রথম। হার্ড কোর্টে আগের তিনটি সাক্ষাতেই জোকোভিচ জিতেছেন।

/এফআইআর/
সম্পর্কিত
ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই বিদায়, কাঁদলেন জোকোভিচ
জোকোভিচের বিদায়, ফাইনালে আলকারেজ-সিনার
তৃতীয় রাউন্ডে উঠে ‘আরও ইতিহাস গড়ার’ প্রত্যয় জোকোভিচের
সর্বশেষ খবর
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
স্পেনকে হারিয়ে চতুর্থ বিশ্বকাপ জিতে পাকিস্তানকে স্পর্শ করলো জার্মানি 
স্পেনকে হারিয়ে চতুর্থ বিশ্বকাপ জিতে পাকিস্তানকে স্পর্শ করলো জার্মানি 
ফরিদপুরে বাজার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে আহত ৩০, অতিরিক্ত পুলিশ মোতায়েন
ফরিদপুরে বাজার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে আহত ৩০, অতিরিক্ত পুলিশ মোতায়েন
আকস্মিক ভূমি অফিসে মীর হেলাল, এসি ল্যান্ডসহ কর্মকর্তারা অনুপস্থিত
আকস্মিক ভূমি অফিসে মীর হেলাল, এসি ল্যান্ডসহ কর্মকর্তারা অনুপস্থিত
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন