জোকোভিচের বিদায়, ফাইনালে আলকারেজ-সিনার

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪

ইউএস ওপেনে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম পূরণের স্বপ্ন দেখছিলেন নোভাক জোকোভিচ। তার স্বপ্ন পূরণের অপেক্ষা আরও বাড়ালেন কার্লোস আলকারেজ। সেমিফাইনালে সরাসরি সেটে স্প্যানিশ তরুণের কাছে হার মেনেছেন সার্বিয়ান তারকা। 

জোকোভিচ হেরেছেন ৬-৪, ৭-৬ (৭-৪), ৬-২ গেমে। তাতে আরও এক বার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালের আগে বিদায় নিয়েছেন পুরুষদের সর্বাধিক গ্র্যান্ড স্ল্যামের মালিক। 

পরাজয়ের পর অবশ্য হাল ছেড়ে দিচ্ছেন না তিনি। বলেছেন, ‘গ্র্যান্ড স্লামের স্বপ্ন দেখা ছেড়ে দিচ্ছি না। আমি আবারও লড়াইয়ে নামবো।’

আলকারেজের মতো ফাইনাল নিশ্চিত করেছেন ইতালিয়ান নম্বর ওয়ান ইয়ানিক সিনার। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিনার ২৫তম বাছাই ফেলিক্স অগার আলিয়াসিমেকে ৬-১, ৩-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন। 
 
এই মৌসুমজু্ড়েই দাপট দেখিয়েছেন আলকারেজ ও সিনার। সর্বশেষ ৭ গ্র্যান্ড স্লামই নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন তারা। তাতে ফাইনালটি জমজমাট হওয়ার ইঙ্গিত মিলছে। কারণ লড়াইটা যে এক নম্বরের সঙ্গে দুই নম্বরের! 

/এফআইআর/
সম্পর্কিত
ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই বিদায়, কাঁদলেন জোকোভিচ
সেমিফাইনালে জোকোভিচ-আলকারেজ লড়াই 
তৃতীয় রাউন্ডে উঠে ‘আরও ইতিহাস গড়ার’ প্রত্যয় জোকোভিচের
সর্বশেষ খবর
স্পেনকে হারিয়ে চতুর্থ বিশ্বকাপ জিতে পাকিস্তানকে স্পর্শ করলো জার্মানি 
স্পেনকে হারিয়ে চতুর্থ বিশ্বকাপ জিতে পাকিস্তানকে স্পর্শ করলো জার্মানি 
ফরিদপুরে বাজার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে আহত ৩০, অতিরিক্ত পুলিশ মোতায়েন
ফরিদপুরে বাজার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে আহত ৩০, অতিরিক্ত পুলিশ মোতায়েন
আকস্মিক ভূমি অফিসে মীর হেলাল, এসি ল্যান্ডসহ কর্মকর্তারা অনুপস্থিত
আকস্মিক ভূমি অফিসে মীর হেলাল, এসি ল্যান্ডসহ কর্মকর্তারা অনুপস্থিত
ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই বিদায়, কাঁদলেন জোকোভিচ
ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই বিদায়, কাঁদলেন জোকোভিচ
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন