বাংলাদেশের দুই সেশনে প্রাপ্তি কেবল দুই উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট, হায়দরাবাদ থেকে
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৬

মুরালি বিজয়ের উদযাপন সকালটা দেখলে নাকি বোঝা যায় কেমন যাবে সারাদিন। কিন্তু বাংলাদেশের বেলায় ঘটল উল্টোটা। শুরুতেই উইকেট নিয়ে বাধভাঙা উদযাপন। এর পর সারাদিন ভারতের ব্যাটসম্যানদের দাপট। চেতেশ্বর পূজারা ও মুরালি বিজয়ের দুইশ ছুঁই ছুঁই জুটিতে চাপা পড়েছে বাংলাদেশের শুরুতে পাওয়া আনন্দ। দুই সেশন শেষে সফরকারীদের প্রাপ্তি কেবল দুই উইকেট। চা বিরতিতে যাওয়ার আগে পূজারার উইকেট তুলে নেয় তারা।

শক্তিশালী ভারতীয় ব্যাটিং লাইনআপের বিপক্ষে বোলিংটা দারুণ শুরু করেছিল বাংলাদেশ। তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বির বোলিংয়ে চাপে পড়েছিল ভারতের ব্যাটসম্যানরা। কিন্তু পূজারা ও বিজয়ের ব্যাটে প্রতিরোধ গড়ে স্বাগতিকরা। লাঞ্চের পর দুজনেই হাফসেঞ্চুরির দেখা পান। তবে দ্বিতীয় সেশনে সেঞ্চুরির আক্ষেপে রেখে পূজারাকে মাঠছাড়া করেন মেহেদি হাসান মিরাজ। ১৭৮ রানের শক্ত জুটি ভাঙেন তিনি। পূজারা ১৭৭ বলে ৮৩ রানে ক্যাচ দেন মুশফিকুর রহিমকে। অবশ্য এ ভারতীয় ব্যাটসম্যান ৫২ বছরের রেকর্ড ভেঙে মাঠ ছেড়েছেন। ভারতে এক মৌসুমে প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ ১৬০৫ রানের মালিক হয়েছেন পূজারা। চান্দু বোর্দেকে টপকে যান তিনি।

প্রথম সেশন যতই গড়িয়েছে ততই শুরুর আনন্দ মুছে গেছে বাংলাদেশি বোলারদের। তাসকিন ও রাব্বির বোলিংয়ে প্রথম ১০ ওভারে মাত্র ২৬ রান করতে পারে ভারত। কিন্তু পূজারা ও বিজয়ের ব্যাটে ম্যাচে নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। তাদের শতাধিক রানের জুটিতে দাপটে থেকে চা বিরতিতে গেছে ভারত। বিজয় ১০৮ রানে খেলছেন। অপর প্রান্তে ৩৩ রানে অপরাজিত বিরাট কোহলি। চা বিরতি শেষে ৬৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩৩ রান করেছে স্বাগতিকরা।

অথচ শুরুটা বাংলাদেশের পক্ষে ছিল। কেবল তৃতীয় টেস্ট খেলতে নামা তাসকিন ইনিংসের চতুর্থ বলেই লোকেশ রাহুলকে (২) বোল্ড করেন। প্রথম তিন বলে স্কোরবোর্ডে মাত্র ২ রান হওয়ার পর বাংলাদেশি পেসারের কাছে উইকেট হারান ভারতের এ ওপেনার। শুরুর এ ধাক্কা সামলে উঠলেও রানের গতি প্রথমে বাড়াতে পারেননি পূজারা ও বিজয়। খুব সতর্ক ব্যাটিং করেছেন তারা। তাসকিনের সঙ্গে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছেন পঞ্চম টেস্ট খেলতে নামা রাব্বি।

কিন্তু প্রথম সেশনে আর কোনও উইকেট না পাওয়ায় বাংলাদেশ কিছুটা পিছিয়ে পড়ে। অবশ্য ১৯তম ওভারের তৃতীয় বলে বিজয় ও পূজারার জুটি ভাঙার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। দুই ব্যাটসম্যান একপ্রান্তে থাকার পরও সুযোগ নষ্ট করে সফরকারীরা। স্কয়ার লেগে দাঁড়ানো রাব্বির থ্রোতে বল ঠিকভাবে ধরতে পারেননি মেহেদি হাসান মিরাজ। নিচু হয়ে আসা বল তার হাত ফসকে যায়, সহজ রান আউটে ব্যর্থ হন এ তরুণ স্পিনার। সৌভাগ্যের ছোঁয়ায় জীবন পান বিজয়। 

রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হয়েছে ম্যাচটি। এর আগে টসে জিতে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।

সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্ট থেকে দলে তিনটি পরিবর্তন হয়েছে এসেছে। ফিরেছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক ও তাইজুল ইসলাম। বাদ পড়েছেন রুবেল হোসেন, নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্ত।

অন্যদিকে সর্বশেষ টেস্ট খেলা দল থেকে বাদ পড়েছেন করুন নায়ার। তার বদলে ফিরেছেন আজিঙ্কা রাহানে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি।

ভারত একাদশ: মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও ইশান্ত শর্মা।

*ভারতের শক্ত জুটি ভাঙলেন মিরাজ

*পূজারা-বিজয়ের হাফসেঞ্চুরিতে ভারতের প্রতিরোধ

*বাংলাদেশের বাধা পূজারা-বিজয় জুটি

*তাসকিন-রাব্বির বলে চাপে ভারত

*চতুর্থ বলেই তাসকিন ফেরালেন লোকেশ রাহুলকে

*বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী