বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারছে না নিউজিল্যান্ড

ফজলুল বারী, নেলসন থেকে
২৯ ডিসেম্বর ২০১৬, ০৫:২৬আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ০৭:২১

মাশরাফির উইকেট উদযাপন ৪২ ওভারে কিউইদের ৬ উইকেট নিয়ে ফেলেছে টিম বাংলাদেশ। ৪২ ওভারে রান দিয়েছে ১৯২। এই ৬ উইকেটের মধ্যে মাশরাফি ২টি, তাসকিন ২টি, সাকিব-মোসাদ্দেক একটি করে উইকেট নিয়েছেন। এদিন চল্লিশ ওভার পর্যন্ত ৫০ করতে পেরেছেন একমাত্র নাইল ব্রুম। প্রথম কিউই খেলোয়াড় হিসাবে এ জন্য তাকে মোকাবিলা করতে হয়েছে টাইগার বোলারদের ৬০টি বল। ৩৪.১ ওভারে তাকে রান আউটের চেষ্টাটি অল্পের জন্যে বিফলে যায়। এরপর ক্রমশ আরও বিধ্বংসী হয়ে ওঠেন ব্রুম আর লুক রঞ্চি।

পর পর দুইবার রঞ্চি তাসকিনের বল মাঠের বাইরে পাঠান। ৩৫ রানে রঞ্চিকে তাসকিন সাজঘরে ফেরত পাঠালে রাশ টেনে ধরা সম্ভব হয় এ জুটির রানের চাকা। ৩৮ বল খেলে রানগুলো করেছেন রঞ্চি। শুরু থেকে সাকিবকে কিউই ব্যাটসম্যানরা সমীহ করে রয়েসয়ে খেলেছেন।

এর আগে ১৪তম ওভারের মধ্যে গুরুত্বপূর্ণ ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সামনে বিপদে পড়ে যায় বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রিকেট দল নিউজিল্যান্ড। এর মাঝে সাজঘরে ফিরে গেছেন মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, টম ল্যাথাম, জেমস নিশাম ও কলিন মুনরো। ল্যাথাম সেঞ্চুরি তুলে নিয়েছিলেন ক্রাইস্টচার্চ ম্যাচে। ১৪তম ওভার পর্যন্ত কিউইদের রানরেট ছিল ৩.৫৪।

উল্লেখ্য এর আগে সকালে টসে জিতে বল হাতে নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি। তিন অভিষিক্ত নুরুল হাসান সোহান, শুভাশিষ রায়, তানভীর হায়দারকে নিয়ে নেলসনে খেলা শুরু করে টিম টাইগার্স। খেলার আগেই তাদেরকে অভিষেকের ক্যাপ পরিয়ে দেয়া হয়। টস জিতে বল হাতে নিয়ে প্রথম ওভারেই সাফল্য পেয়েছেন অধিনায়ক মাশরাফি। কিউইদের গুরুত্বপূর্ণ ব্যাটিং স্তম্ভ ওপেনার গাপটিল এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ে শূন্য রানে বিদায় নিয়ে চলে যান। তাসকিনের শিকার হন উইলিয়ামসন। আর ল্যাথামকে সাজঘরে ফেরান সাকিব।

সকালে মেঘলা আবহাওয়ার মধ্যে শুরু হয় খেলা। কিন্তু দ্বিতীয় ওভারেই রোদ হাসতে শুরু করে। সকালে হালকা বৃষ্টি হয়েছে নেলসনে। এ জন্য টসে জিতে বল হাতে নিয়ে যে মাশরাফি ভুল করেননি, প্রথম ওভারে গাপটিলকে তুলে নিয়ে এর প্রমাণ তিনি দিয়েছেন নিজেই।

/কেআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি