ব্রুমের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের রক্ষা

ফজলুল বারী, নেলসন থেকে
২৯ ডিসেম্বর ২০১৬, ০৮:৫৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ০৯:০৫

নাইল ব্রুম খেলেছেন হার না মানা ১০৯ রানের ইনিংস টসে জিতে বল হাতে নিয়ে নিউজিল্যান্ডকে ২৫১ রানে বেধে দিয়েছে বাংলাদেশ। টাইগারদের লক্ষ্য এখন ২৫২। ক্রাইস্টচার্চে টসে জিতে ৩৪১ রান করেছিল নিউজিল্যান্ড। নেলসনে এর শক্ত জবাব দিয়েছে অতিথিরা। এরপরও যে রান আড়াই শ পেরিয়েছে, তা ওই নাইল ব্রুমের কল্যাণে। এই ব্যাটসম্যান সেঞ্চুরি না করলে আরও কম রানে আটকে রাখা যেত কিউইদের। 

ইনজুরির কারণে দলের অন্যতম স্তম্ভ মুশফিক নেই। কাটার মাস্টার মুস্তাফিজকে বিশ্রাম দেয়া হয়েছে। তিন অভিষিক্ত নুরুল হাসান, শুভাশিষ রায়, তানভীর হায়দারকে নিয়ে খেলেছে বাংলাদেশ। কিন্তু টিম টাইগার্সের শারীরিক ভাষায় এর কোনও ছাপ ছিল না।

মাঠে অল্পস্বল্প প্রবাসী বাংলাদেশি দর্শক। কিন্তু টিম বাংলাদেশ ফিরে গেছে নিজস্ব ছন্দে। শেষের ওভারগুলোয় রান একটু বেশি দেয়া না হলে কিউইদের আরও কম রানের মধ্যে বেধে রাখা সম্ভব ছিল। বৃহস্পতিবার নেলসনের মাঠে কিউই ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন নাইল ব্রুম। ১০৭ বল খেলে হার না মানা ১০৯ রানের ইনিংস খেলেছেন এই কিউই ব্যাটসম্যান। শতকের জন্য তাকে মোকাবিলা করতে হয়েছে টাইগার বোলারদের ১০১টি বল। ৩৪.১ ওভারে তাকে রান আউটের চেষ্টাটি অল্পের জন্যে বিফলে যায়। এরপর ক্রমশ আরও বিধবংসী হয়ে ওঠেন ব্রুম।

তখন ব্রুমের সঙ্গী রঞ্চিও জ্বলে ওঠার চেষ্টা করেন। পর পর দুইবার রঞ্চি তাসকিনের বল মাঠের বাইরে পাঠান। ৩৫ রানে রঞ্চিকে তাসকিন সাজঘরে ফেরত পাঠালে রাশ টেনে ধরা সম্ভব হয় এ জুটির রানের চাকা। ৩৮ বল খেলে রানগুলো করেছেন রঞ্চি।

/কেআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি