টেস্টের প্রস্তুতি নিচ্ছেন তাসকিন

ফজলুল বারী, মাউন্ট মাঙ্গানুই থেকে
০৫ জানুয়ারি ২০১৭, ১৪:৪৫আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১৪:৪৫

অনুশীলনে তাসকিন আহমেদ অপেক্ষার পালা শেষ। তাসকিনের টেস্ট অভিষেক হচ্ছে ওয়েলিংটনে। সাদা জার্সি উঠছে বাংলাদেশের এ তরুণ পেসারের গায়ে। এ কথা জানালেন বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।  

প্রধান নির্বাচক জানান, তাসকিনের পক্ষে ফিজিও-ট্রেনার উভয়েই সবুজ সংকেত দিয়েছেন। নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে থাকলেও প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ছিলেন না তাসকিন। তাকে বসিয়ে দলের আরেক প্রধান বোলার রুবেল হোসেনকে সুযোগ দেওয়া হয়। শুক্রবারও রুবেল খেলবেন দ্বিতীয় টি-টোয়েন্টি।

বৃহস্পতিবার মাউন্ট মাঙ্গানুইর বে ওভাল ক্রিকেট স্টেডিয়ামের অনুশীলন পর্বে তাসকিনও ছিলেন। তবে তিনি ছিলেন সম্ভাব্য টেস্ট স্কোয়াডের সঙ্গে।

এতোদিন হাঁটুর সমস্যায় টেস্ট খেলেননি তাসকিন। ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরের সময়ও তাই তাসকিনের কথা ভাবা হয়নি। গত দু’বছরের পরিচর্যায় টেস্টের জন্যেও তিনি এখন প্রস্তুত। এবার তিনি ফিজিও-ট্রেনারের ছাড়পত্র পেয়েছেন। বৃহস্পতিবার তাকে প্রথম লাল বলে দলের সম্ভাব্য টেস্ট স্কোয়াডের সঙ্গে অনুশীলনে দেখা গেল।

টেস্ট দলের সঙ্গে বৃহস্পতিবার অনুশীলন করেছেন অধিনায়ক মুশফিকও। অনুশীলনের মাঠের পাশে কোচ চন্ডিকা হাথুরুসিংহে সম্ভাব্য টেস্ট দল নিয়ে দীর্ঘ সময় কথা বলেন মুশফিকের সঙ্গে। আগামী ১২ জানুয়ারি নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে শুরু হবে প্রথম টেস্ট।

/এফএইচএম/ 

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি