হাফসেঞ্চুরি করে তামিম আউট

ফজলুল বারী, ওয়েলিংটন থেকে
১২ জানুয়ারি ২০১৭, ০৫:৩৯আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ০৬:৩৯

হাফসেঞ্চুরি করে তামিম আউট ওয়েলিংটনের কন্ডিশন ও উইকেট জয় করে এগিয়ে চলছিলেন তামিম ইকবাল। দুর্দান্ত ব্যাটিংয়ে পূরণ করলেন হাফসেঞ্চুরিও, কিন্তু ছন্দটা ধরে রাখতে পারলেন না এর পর। ফিফটি করেই আউট হয়ে গেছেন এই ওপেনার। তার উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৪।

 তামিম আউট হয়েছেন ৫৬ রান করে। ৫০ বলের ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ১১টি চারে। ট্রেন্ট বোল্টের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরেছেন হার্ডহিটার এই ব্যাটসম্যান।

উল্লেখ্য সকালে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। টিম সাউদি তার প্রথম ওভারে মেডেন পান। তৃতীয় ওভারে ফিরে এসে চতুর্থ বলটি কৌশলি শর্ট বল দেন সাউদি। আর শর্ট বল পেয়ে লোভ সামাল দিতে পারলেন না ইমরুল কায়েস! উঁচিয়ে মারতে গিয়ে ট্রেন্ট বোল্টের ক্যাচ হয়ে তিনি ফিরে গেলেন সাজঘরে। ওই সময় ৪ ওভার শেষে সাউদির বোলিং ফিগার ছিল এমন-৩ মেডেন, ১ রান দিয়ে ১ উইকেট।

মাউন্ট মাঙ্গানুইতে সাবেক কিউই বোলার স্টাইরিস বলেছিলেন, ওয়েলিংটনে টিকে থাকতে চাইলে ম্যাককালামের মতো ব্যাট চালাতে হবে। অথবা ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে বাজে কোনও একটি বলের জন্যে। এর মাঝামাঝি কোনও জায়গা নেই। শুরুতে তামিমের ব্যাটিং আর ইমরুলের আউট দেখে মনে পড়ছিল স্টাইরিসের কথা। ১০ দশমিক ৪ ওভারে তামিমের এলবিডাব্লিউয়ের আবেদন করেছিলেন গ্রান্ডহোম। কিন্তু আম্পায়ার তার আবেদনে সাড়া দেননি। পরের ওভারে আবার চার হাঁকান তামিম। এরপরই বৃষ্টি হানা দেয় বেসিন রিজার্ভের মাঠে। সঙ্গে ঝোড়ো বাতাস বইছে ঘন্টায় ৪৫ কিঃমিঃ গতিতে।

/কেআর/

সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের