হাফসেঞ্চুরির পর সাব্বির আউট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৭, ১৬:৪৬আপডেট : ২৫ মার্চ ২০১৭, ১৬:৫০

ব্যাট করছেন সাব্বির সৌম্য সরকার নিজেকে মেলে ধরতে পারেননি। ওপেনার তামিম ইকবালের সঙ্গে মাত্র ২৯ রানের জুটি গড়তে পেরেছিলেন তিনি। দলের পঞ্চম ওভারে প্রথম উইকেট হারালেও তামিম ও সাব্বির রহমানের ব্যাটে দারুণ খেলছে বাংলাদেশ। অর্ধশতরানের জুটি গড়ার পথে সাব্বির চতুর্থ হাফসেঞ্চুরি করেছেন। তবে এর পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ৫৬ বলে থামে তার ৫৪ রানের ইনিংস।

টস জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। বাংলাদেশ নামে ব্যাটিংয়ে। প্রথম চার ওভারে বেশ নজর কেড়েছিলেন তামিম। উদ্বোধনীতে বড় জুটি গড়ার ইঙ্গিত দেন তিনি। কিন্তু উপযুক্ত সঙ্গ দিতে পারেননি সৌম্য।

সুরাঙ্গা লাকমলের বলটি ফ্লিক করেছিলেন সৌম্য, কিন্তু সেটা ব্যাট ছুঁয়ে চলে যায় দিনেশ চান্দিমালের গ্লাভসে। মাত্র ১৩ বলে ১০ রানে আউট হন তিনি। সৌম্য আউট হওয়ার পর দুর্দান্ত ইনিংস খেলতে থাকেন তামিম ও সাব্বির। তাদের ৯০ রানের ঝোড়ো জুটিটি ভাঙেন আসেলা গুনারত্নে। ক্যারিয়ারে চতুর্থবার পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে উপুল থারাঙ্গার দুর্দান্ত ক্যাচের শিকার হন সাব্বির। এর আগে ১০টি বাউন্ডারিতে দারুণ ঝলক দেখান তিনি।

২২.১ ওভারে ৩ উইকেটে ১২০ রান করেছে বাংলাদেশ। তামিম ৪২ রানে অপরাজিত। অপর প্রান্তে নেমেছেন মুশফিকুর রহিম ফিরতি ক্যাচ তুলে দেন লাকশান সান্দাকানকে। মাত্র ২ বলে সমাপ্ত হয় তার ১ রানের ইনিংস।

এর আগে বাংলাদেশের ১২৩তম ক্রিকেটার হিসেবে এদিন ওয়ানডেতে অভিষেক হয়েছে মেহেদী হাসান মিরাজের। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয়েছিল তার। 

প্রথম ওয়ানডেতে তিনটি পরিবর্তন হয়েছে একাদশে। ইমরুল কায়েস, নুরুল হাসান সোহান ও তানভীর হায়দারকে রাখা হয়নি একাদশে। তানভীর অবশ্য লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডেই নেই। মুশফিকুর রহিম নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলে ইনজুরিতে পড়েছিলেন। তাতে করে সিরিজের দুটি ম্যাচ মিস হয়েছিল মুশফিকের। এবার ফিরলেন তিনি। উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়াবেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। মুশফিক ফেরাতে বাদ পড়েছেন নুরুল হাসান। অন্য দিকে সৌম্য ফেরায় বাদ পড়েছেন ইমরুল কায়েস।

অতীত পরিসংখ্যান বাংলাদেশের বিপক্ষে হলেও সাম্প্রতিক পারফরম্যান্সে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে অতিথিরা। ডাম্বুলাতে বাংলাদেশের কোনও সুখস্মৃতি না থাকলেও সমস্যা নেই। সর্বশেষ তিন ম্যাচের সবকটিই লঙ্কানরা হেরেছে ডাম্বুলাতে। যদিও শততম ম্যাচটি হেরে খানিকটা তেতে আছে লঙ্কান ক্রিকেটাররা। তাই শনিবার কে ভাগ্য বদলাবে সেটাই এখন দেখার বিষয়।

বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি মানসিক ভাবেও অনেকখানি এগিয়ে থেকে মাঠে নামার সুযোগ পাবে মাশরাফিরা। কেননা বাংলাদেশের বিপক্ষে কলম্বোতে শততম টেস্ট ম্যাচটি হেরে যাওয়ার পর এমনিতেই লঙ্কান সংবাদ মাধ্যম তাদের ক্রিকেটকে মৃত ঘোষণা করেছে! এর মধ্যে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা ওয়ানডে সিরিজের পাঁচটি ম্যাচই বড় ব্যবধানে হেরেছে লঙ্কানরা। সবকিছু মিলিয়ে অনেক চাপ নিয়েই মাঠে নামবে শ্রীলঙ্কা।

যদিও ডাম্বুলাতে বাংলাদেশের হয়ে পরিসংখ্যান কথা বলছে না। কেননা তিনটি ম্যাচের সবগুলোতেই বড় ব্যবধানে হারতে হয়েছে লাল-সবুজদের। শুধু তাই নয়, তিন ম্যাচের দুটিতে ডাম্বুলা স্টেডিয়ামের রেকর্ডবুকে বেশ কয়েকটা রেকর্ড তালিকাভুক্ত রয়েছে।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম