‘একটা জিতেই ৩-০ শোনা চাপের’

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (ডাম্বুলা) থেকে
২৭ মার্চ ২০১৭, ১৮:২২আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৮:২২

‘একটা জিতেই ৩-০ শোনা চাপের’ হোয়াইটওয়াশ প্রশ্নে এর আগেও বহুবার বিরক্ত হয়েছেন মাশরাফি মর্তুজা। সোমবারও হলেন। বিশেষ করে গত কয়েক বছর ধরে কোনও একটি ম্যাচ জেতার পরই উঠেছে প্রতিপক্ষকে হোয়াটওয়াশ করার প্রসঙ্গটি। প্রথম ম্যাচ জয়ের পরই এমন প্রশ্নে আপত্তি বাংলাদেশের অধিনায়কের।

মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটি জিতলেই এক ম্যাচ হাতে রেখে বিদেশের মাটিতে পঞ্চমবারের মতো সিরিজ জয় নিশ্চিত করবে মাশরাফিরা।

এই মুহূর্তে মাশরাফির ভাবনা শুধু দ্বিতীয় ম্যাচ নিয়েই। তিনি তৃতীয় ম্যাচ কিংবা হোয়াটওয়াশ নিয়ে বিন্দুমাত্র ভাবতে চান না। প্রতিপক্ষকে সম্মান দিয়ে তিনি বলেছেন, ‘আমি আগেও বলেছিলাম সিরিজ জিতলে আমাদের মধ্যে ইতিবাচক প্রভাব পড়বে। এই মুহূর্তে আমি ৩-০ ব্যবধানে জয় নিয়ে ভাবছি না। আমরা একটি ম্যাচ জেতার পর খুব তাড়াতাড়ি শুনে ফেলি ৩-০, ৩-০! এটা খেলোয়াড়দের জন্য চাপের। আমার মনে হয় এখান থেকে বাইরে বের হওয়া ভালো। ম্যাচ ধরে ধরে খেলা সবচেয়ে সুবিধাজনক।’

মাশরাফি আরও যোগ করেছেন, ‘প্রথম ম্যাচ জিতেছি, এখন দ্বিতীয় ম্যাচে মন দেওয়া উচিত। সব সময় কথা হয় ৩-০ বা ৫-০ নিয়ে, অন্য দলও তো খেলতে আসে। তারা তাদের সেরা চেষ্টাও তো করবে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলে জিততে পারলে পরের ম্যাচ নিয়ে তখন ভাবা যাবে।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম