ডাম্বুলাতেই সিরিজ জয়ের সম্ভাবনা দেখছেন মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (ডাম্বুলা) থেকে
২৭ মার্চ ২০১৭, ১৮:৪৪আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৮:৪৪

ডাম্বুলাতেই সিরিজ জয়ের সম্ভাবনা দেখছেন মাশরাফি তিন বিভাগে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে থেকেই প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে সেই ধারা অব্যহত রেখে সিরিজ নিশ্চিত করার সুযোগ টাইগারদের সামনে। মাশরাফি অবশ্য মনে করছেন, ডাম্বুলাতেই সম্ভব সিরিজ জয়, ‘অবশ্যই। সেই সম্ভাবনা আছে। তার জন্য প্রথম ম্যাচে যেভাবে খেলেছি সেভাবেই খেলতে হবে।’

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে সহজে হারালেও মাশরাফি মনে করেন দ্বিতীয় ম্যাচে কঠিন লড়াই করতে হবে। তাইতো আগের ম্যাচ থেকে যতটা সম্ভব প্রত্যেককে সেরা ক্রিকেট খেলতে হবে, ‘আমার পুরোপুরি বিশ্বাস আছে আমরা আমাদের সেরাটা খেলতে পারলেই জিতব।’ তবে শ্রীলঙ্কার কাছ থেকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাশা করছেন মাশরাফি, ‘এটাসত্য তারাও অনেক জানপ্রাণ দিয়ে চেষ্টা করবে সিরিজ বাঁচিয়ে রাখতে। তারা ১-০ ব্যবধানে পিছিয়ে আছে। অবশ্যই তারা চাইবে প্রথম থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে এবং যেটা তারা খেলতে পারেও।’

তিনি আরও যোগ করেন, ‘প্রথম ম্যাচের আগে বলেছিলাম আমাদের পরিকল্পনাগুলো ঠিকমতো প্রয়োগ করতে হবে। প্রথম ম্যাচে যেটা হয়েছে সেটা ভুলে আমাদের নতুন করে শুরু করতে হবে।’

শ্রীলঙ্কা কুমারা সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধনে হারিয়ে কিছুটা খর্বশক্তির দল হলেও মাশরাফি মানেন না সেটা, ‘ওদের দুইহজন সেরা ক্রিকেটার সাঙ্গাকারা ও জয়াবর্ধনে অন্য পর্যায়ের ক্রিকেটার ছিলেন। তারপরও ওয়ানডেতে ওদের যারা আছে তারা ভালো খেলোয়াড়। উপুল থারাঙ্গা, দিনেশ চান্ডিমাল, থিসারা পেরেরাসহ আরও কয়েকজন খেলোয়াড় আছে যারা দীর্ঘদিন খেলছে। আমরা যখন ওদের অবস্থায় ছিলাম তখন কিন্তু আমরাও অনেক দলকে হারিয়ে দিয়েছে। এটা ওয়ানডে ক্রিকেটে হয়। উজ্জীবিত হয়ে যারা ভালো ক্রিকেট খেলতে পারে তাদের সুযোগ থাকে।’

ঘরের মাঠে ভালো খেলার পর বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ ছিল নিউজিল্যান্ড সফর। সেখানে সাফল্য না পেলেও শ্রীলঙ্কাতে এসে সাফল্য ধরা দিয়েছে বাংলাদেশের। মাশরাফি মনে করেন এটা মাত্র শুরু। ভবিষ্যতে এই ধারা অব্যহত থাকবে আরও, ‘ইংল্যান্ড সিরিজের পর থেকেই বলেছিলাম, নিউজিল্যান্ড সফর থেকে আমাদের ভিন্ন চ্যালেঞ্জ শুরু হবে। নিউজিল্যান্ডে আমরা সুযোগ তৈরি করেও জিততে পারিনি। এখানে এসে আমরা প্রথম ম্যাচ ভালো করেছি। দ্বিতীয় টেস্ট ম্যাচও জিতেছি। প্রথম ওয়ানডে জিতেছি। আমার যেটা মনে হয় ধীরে ধীরে আমরা বিদেশের মাটিতে উন্নতি করছি। বাইরের দেশে গিয়ে একেবারেই সব জেতা যাবে না। এ উন্নতি হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের