অনলাইনে ভ্যাসের খসড়া নীতিমালা প্রকাশ

টেক ডেস্ক
২৩ জুন ২০১৬, ১৮:০৪আপডেট : ২৩ জুন ২০১৬, ১৮:০৬

ভ্যাসের দুনিয়া

মোবাইলফোন কোম্পানিগুলোর জন্য ভ্যালু অ্যাডেড সার্ভিস (ভিএএস বা ভ্যাস) বিষয়ে এক নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী তারানা হালিম বলেছেন, জনগণের মতামতের জন্য এই নীতিমালা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তবে নীতিমালাটির চূড়ান্ত অনুমোদনের আগ পর্যন্ত তৃতীয় পক্ষের মাধ্যমে ভ্যাস প্রদানের বর্তমান ব্যবস্থা পরিবর্তিত হবে না।

এর আগে মোবাইলফোন কোম্পানি গ্রামীণফোন ও রবি ভ্যাস কমানোর দাবি তোলে। গ্রামীণফোন এই মর্মে ভ্যাস সরবরাহকারী তৃতীয় পক্ষকে একটি আনুষ্ঠানিক চিঠিও পাঠায়। সেই চিঠিতে প্রচলিত ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ ভ্যাস প্রদানের সুপারিশ করা হয় বলে জানিয়েছে ভ্যাস সরবরাহকারী সূত্র।

উল্লেখ্য, মোবাইলফোনের রিংটোন, ওয়েলকাম টিউন ইত্যাদির জন্য এই ভ্যাস প্রদান করা হয়ে থাকে। এতে ব্যবহৃত গান, কবিতা, বার্তা ইত্যাদির জন্য সংশ্লিষ্ট শিল্পী বা যথাযথ স্বত্ত্বাধিকারীকে লভ্যাংশ প্রদান করতে হয়।

প্রসঙ্গত, গত মাসে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ‘টেলিকম ভ্যালু অ্যাডেড সার্ভিস, ২০১৬’ খসড়া নীতিমালা প্রণয়ন করে। চূড়ান্ত করার আগে সেটিই প্রকাশ করা হয়েছে অনলাইনে। জনমত জেনে তবেই চূড়ান্ত করা হবে নীতিমালা।

/ইউআর/এইচএএইচ/

আরও পড়তে পারেন: ঈদ উপলক্ষে অনলাইনে বসেছে উদ্যোক্তা হাট

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম