ঈদ উপলক্ষে অনলাইনে বসেছে উদ্যোক্তা হাট

রুশো রহমান
২৩ জুন ২০১৬, ১৭:৩১আপডেট : ২৩ জুন ২০১৬, ১৭:৩১

অনলাইন হাট

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি "চাকরি খুঁজব না, চাকরি দেব"-এর উদ্যোগে অনলাইনে শুরু হয়েছে অনলাইন উদ্যোক্তা হাট।

ইন্টারনেটভিত্তিক কেনাকাটায় সাধারণ মানুষের আস্থা বাড়ানো এবং উদ্যোক্তাদের পণ্য ও সেবার খবর বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই আয়োজন করা হয়েছে বলে জানান চাকরি খুঁজব না চাকরি দেব গ্রুপের অন্যতম পরিচালক আসাদ ইকবাল। তিনি জানান, এরফলে একদিকে অনলাইন ক্রেতারা বিক্রেতাদের বিশ্বস্ততা সম্পর্কে যেমন নিশ্চিত হতে পারবে তেমনি উদ্যোক্তারাও তাদের পণ্য ও সেবা সম্পর্কে অনেক বেশি মানুষকে জানাতে পারবেন।

গ্রুপের ১১ জন উদ্যোক্তা এই হাটে অংশ নিচ্ছে। www.uddoktahaat.com এই ওয়েবসাইটে ১১টি উদ্যোগের পৃথক পৃথক অনলাইন শপের ব্যবস্থা করা হয়েছে। ক্রেতারা সরবসরি এই সাইটে গিয়ে যেমন অর্ডার দিতে পারছেন আবার ইচ্ছে করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও যেতে পারছেন। অনলাইন উদ্যোক্তা হাটে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো ই-কমার্স উদ্যোগ ওয়াওজার (https://wowzer.com.bd), চামড়া ও চামড়াজাত পণ্যের প্রতিষ্ঠান ভাইপার লেদার (http://www.viper.com.bd), জনপ্রিয় ই-কমার্স উদ্যোগ প্রিয়শপ ডট কম (http://www.PriyoShop.com), দেশি ও বিদেশি গ্যাজেটের সমাহার যথাক্রমে আমার গ্যাজেট ডট কম (www.AmarGadget.com) এবং গ্যাজেট বাংলা ডট কম (www.gadgetbangla.com), মহিলাদের চামড়া ব্যাগ, জুতা, উপহার সামগ্রীর প্রতিষ্ঠান ট্যান (http://tanbd.com)ও গুটিপা (www.gootipa.com), সৃজনশীল বাংলা বইয়ের প্রকাশক বাংলার কবিতা প্রকাশন (www.banglarkobita.com), ঈদ উপলক্ষে বিশেষ জামদানির সমাহার (www.needszone.com), ব্র্যান্ড কসমেটিক সামগ্রীর প্রতিষ্ঠান কসমেটিক ফ্রিক (www.cosmeticfreak.com) এবং আইটি সলিউশন প্রতিষ্ঠান জেড আইটি ইঞ্জিন(www.zitengine.com)।

অনলাইন উদ্যোক্তা হাট সম্পর্কে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স সাইট প্রিয়শপ ডট কমের উদ্যোক্তা আশিকুল আলম খান জানান, অনলাইন উদ্যোক্তাদের লিড জেনারেশনের জন্য এটি খুবই ভালো একটা উদ্যোগ। বিশেষ করে যারা অনলাইনে বিক্রি করছেন তাদের পণ্যের খবরের মাধ্যমে অনেকের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।

অনলাইন উদ্যোক্তা হাটে বেচা-কেনা ঈদের চাঁদ ওঠা পর্যন্ত চলবে বলে জানা গেছে।

/এইচএএইচ/

 আরও পড়তে পারেন: মধ্যবিত্তের জন্য আজকেরডিলের ঈদ আয়োজন

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক