সরকারি ই-কমার্স সেবা ‘ই-শপ’

টেক রিপোর্ট
৩১ জুলাই ২০১৬, ২০:২৯আপডেট : ৩১ জুলাই ২০১৬, ২০:২৯

চালু হচ্ছে ই-শপ

ই-কমার্স সেবার সুষম বণ্টনের জন্য এবার এগিয়ে এলো সরকার। সরকারের আইসিটি বিভাগের সহযোগিতায় এই সেবা চালু করতে যাচ্ছে ফিউচার সলিউশন ফর বিজনেস (এফএসবি)। আর এই সেবা চালু হলে দেশের যেকোনও প্রান্ত থেকে অনলাইনে কেনাকাটা করা যাবে। এতে প্রান্তিক মানুষেরও অংশগ্রহণ থাকবে বলে জানা গেছে।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টা্ওয়ারে সরকারের এই উদ্যোগ চালু উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশে অনেক তরুণ উদ্যোক্তা রয়েছেন যারা এই ই-শপ নিয়ে কাজ করতে আগ্রহী। তাদের কাজে লাগাতে পারলে গ্রামীণ অর্থনীতিকে ট্রাডিশনাল ইকোনমি থেকে বের হয়ে ই-কমার্সভিত্তিক একটা শক্তিশালী অর্থনৈতিক কাঠামোতে নিয়ে যাওয়া সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের যেকোনও প্রান্ত থেকে অনলাইনে কেনাকাটার সুযোগ করে দিতে ৬৪টি জেলায় ‘ই-শপ’ স্থাপন চালু করা হবে। এই উদ্যোগ বাস্তবায়নে সরকারের মোট ব্যয় হবে ৬ কোটি ৮০ লাখ টাকা। এই উদ্যোগের মেয়াদ এক বছর। এজন্য এক হাজার উদ্যোক্তাকে ‘ই-শপ’ পরিচালনার জন্য প্রশিক্ষণও দেওয়া হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এফএসবির ব্যবস্থাপনা পরিচালক সাদেকা হাসান সেঁজুতি, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস,  ও কর্মসূচি পরিচালক আক্তার হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর-২ এর সংসদ সদস্য আবুল কালাম মো. আহ্সানুল হক চৌধুরী, মেহেরপুরের সংসদ সদস্য ফরহাদ হোসেন, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মো. হারুনুর রশিদ, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব পার্থ প্রতিম দেব, সুশান্ত কুমার সাহা।

/এইচএএইচ/ 

অারও পড়তে পারেন:  কৃষককে ই-কমার্স সেবা দিতে আসছে ‘ই-শপ’

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে গুলি করে হত্যা
মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে গুলি করে হত্যা
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
মালয়েশিয়াকে হারালো বাংলাদেশের মেয়েরা 
মালয়েশিয়াকে হারালো বাংলাদেশের মেয়েরা 
তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা