অ্যাপে অলিম্পিকের তথ্য

দায়িদ হাসান মিলন
১০ আগস্ট ২০১৬, ২০:১৬আপডেট : ১০ আগস্ট ২০১৬, ২০:১৬

আইফোনের জন্য অলিম্পিক অ্যাপ

শুরু হয়েছে অলিম্পিক। বিশ্বের সবচেয়ে বড় এই খেলার আসর নিয়ে ক্রীড়ামোদী দর্শকের আগ্রহের কোনও কমতি নেই। প্রিয় খেলোয়াড়কে প্রতিযোগিতায় নামতে দেখার জন্য প্রত্যেকেই অপেক্ষায় থাকেন।

কিন্তু বর্তমান যুগে এই ব্যস্ততার সময়ে অনেকের সামনে টেলিভিশন কিংবা কম্পিউটার নাও থাকতে পারে। এ অবস্থায় খেলার সঙ্গে যুক্ত থাকতে চাইলে আপনি ব্যবহার করতে পারেন কিছু অ্যাপ। টেলিভিশন কিংবা কম্পিউটারের প্রয়োজন নেই। যেখানেই থাকুন না কেন, আপনার স্মার্টফোন দিয়েই অলিম্পিকের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে পারবেন। সেরকম কয়েকটি অ্যাপ হলো-

বিবিসি স্পোর্টস

বিবিসি স্পোর্টস অ্যাপটির সাহায্যে অলিম্পিক স্কোর, ফলাফল, ভিডিও, ফিচার ইত্যাদি পাওয়া যাবে। এছাড়া অলিম্পিক সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যও এতে পাওয়া যাবে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে বিনামূল্যে ব্যবহার করা যাবে।

এনবিসি রিও ২০১৬

দ্য এনবিসি রিও-২০১৬ অ্যাপটি আপনার স্মার্টফোনের জিপিএস ব্যবহার করে নিজ দেশের অ্যাথলেটদের সম্পর্কে তথ্য দিতে সক্ষম। এছাড়া এর সাহায্যে সর্বশেষ সংবাদ এবং মেডেল বিজয়ীদের সম্পর্কে তথ্য পাওয়া যাবে। এটা অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে বিনামূল্যে ব্যবহার করা যাবে।

অলিম্পিকস

এই অ্যাপটিও অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের জন্য। অলিম্পিকস অ্যাপটি মূলত ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) এর অফিশিয়াল অ্যাপ। এই অ্যাপে বর্তমান অলিম্পিকের তথ্যসহ আগের অলিম্পিকের তথ্যও পাওয়া যাবে।

সূত্র: ইয়াহু টেক

/এইচএএইচ/

আরও পড়তে পারেন: ‘সরকারি ই-মেইল ব্যবহার’ বাধ্যতামূলক হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক