গুগল বাঁচালো মেয়েটিকে

টেক ডেস্ক
১০ জানুয়ারি ২০১৭, ২০:৫৪আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ২১:০৪

গুগল লোগো আত্মহত্যা করতে যাওয়া এক ভারতীয় তরুণী শেষ মুহূর্তে ইন্টারনেটের দৌলতে প্রাণে বেঁচে গেছেন। নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার কোনও সহজ উপায় আছে কিনা তা জানতে গুগল করেছিলেন তিনি। আর সেখানেই পেয়ে যান এক সিনিয়র পুলিশ অফিসারের ফোন নম্বর। সেই পুলিশ অফিসার বেশ কিছুক্ষণ ধরে বুঝিয়ে শুনিয়ে ওই তরুণীকে নিজের অফিসে নিয়ে আসেন। খবর বিবিসি বাংলার।
জানা যায়, দীর্ঘদিনের প্রেমিকের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে নিজের জীবন শেষ করতে চলেছিলেন তিনি। এখন ওই তরুণীকেই যাতে বিয়ে করেন তার পুরনো প্রেমিক, সে ব্যাপারে উদ্যোগ নিয়েছে।
উত্তরপ্রদেশের সাহারাণপুরের বাসিন্দা ২৪ বছরের ওই তরুণী গিয়েছিলেন নদীতে ঝাঁপ দিতে। শেষ মুহূর্তে তাঁর মনে হয় তার থেকে কোনও সহজ উপায়ে আত্মহত্যা করা যায় কিনা, সেটা জেনে নিলে কেমন হয়। সেজন্যই মোবাইলে গুগল সার্চ করেন তিনি- আত্মহত্যার সহজ উপায় জানতে। জনপ্রিয় ওই সার্চ ইঞ্জিন ফলাফল দেখায় বেশ কিছু সহায়তা কেন্দ্রের নাম ও ফোন নম্বর- যার মধ্যে একটি ছিল সাহারাণপুর পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জিতেন্দ্র কুমার শাহির। কি ভেবে ফোন করে ফেলেন ওই তরুণী।

বিস্তারিত জানার পরে এক নারী পুলিশ অফিসারকে ডি আই জি দায়িত্ব দেন ওই তরুণীটিকে বোঝানোর। পরে ছেলেটিকে এবং তার পরিবারকেও ডেকে বিষয়টি বোঝানো হয়, দেওয়া হয় হাল্কা হুমকিও।

গুগলে আত্মহত্যার পদ্ধতি বা সহজ উপায় সার্চ করতে গেলে সেখানে এরকম কোনও পদ্ধতি সরাসরি দেখানো হয় না। যতগুলো সার্চ রেজাল্ট পাওয়া যায়, প্রায় সবগুলোও কোনও না কোনও মানসিক সহায়তা বা কাউন্সেলিং কেন্দ্রের নাম ফোন নম্বর অথবা এমন তথ্য, যাতে জীবন শেষ করে দিতে চাওয়া কাউকে মানসিকভাবে চাঙ্গা করে তোলা যায়।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম