‘পোস্ট অফিসে কোনও দুর্নীতি হলে কঠোর হাতে দমন করা হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৭, ১২:২৬আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১২:২৯

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম পোস্ট অফিস নিয়ে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আকস্মিক পোস্ট অফিস পরিদর্শনে বের হয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম। বৃহস্পতিবার সকালে সচিবালয় থেকে প্রতিমন্ত্রী জিপিও পরিদর্শনে যান। এসময় তিনি বলেন, ‘পোস্ট অফিসে কোনও ধরনের দুর্নীতি হলে কঠোর হাতে তা দমন করা হবে।’
তারানা হালিম জিপিও’র বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এসময় জিপিও-তে সেবা নিতে আসা বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে কথা বলে বিরাজমান সমস্যাগুলো বোঝার চেষ্টা করেন এবং সে অনুযায়ী সমাধানের আশ্বাস দেন তিনি।
তারানা হালিম বলেন, ‘পোস্ট অফিসে কোনও ধরনের দুর্নীতি হলে কঠোর হাতে তা দমন করা হবে। কারও বিরুদ্ধে কোনও অভিযোগ পেলে তা তদন্ত পূর্বক সংশ্লিষ্টতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
পোস্ট অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রীর সঙ্গে পরে যোগ দেন পোস্ট মাস্টার জেনারেলসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।
/এইচএএইচ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম