ও’র চূড়ান্ত বেটা সংস্করণ প্রকাশ করলো গুগল

মোখলেছুর রহমান
২৫ জুলাই ২০১৭, ২০:২১আপডেট : ২৫ জুলাই ২০১৭, ২০:২১

অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ও চলতি বছরের মার্চে গুগল তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ‘ও’ –এর পরীক্ষামূলক বা বেটা সংস্করণ অবমুক্ত করে। এরপর থেকেই মূলত সবার অধীর আগ্রহে অপেক্ষা, ঠিক কবে অ্যান্ড্রয়েড ‘ও’ অপারেটিং সিস্টেম চালিত মোবাইলফোন আনুষ্ঠানিকভাবে অবমুক্ত হতে যাচ্ছে।

অ্যান্ড্রয়েড ‘ও’ খুব দ্রুতই অবমুক্ত হতে পারে। এই ধারণার পেছনের কারণ হলো গুগল সম্প্রতি ‘ও’ -এর পাবলিক বেটা সর্বশেষ সংস্করণ প্রকাশ করেছে। এটিই হতে যাচ্ছে ‘ও’ মোবাইল অপারেটিং সিস্টেমটির সর্বশেষ সংস্করণ ৮.০।
যদিও নতুন এই সংস্করণটিতে ব্যবহারকারীর জন্য খুব বেশি নতুন বৈশিষ্ট্য থাকছে না, কিন্তু এটি ব্যবহারের দিক থেকে ব্যবহারকারীদের জন্য অনেক সহজবোধ্য হবে। এতে থাকছে আলাদা নোটিফেকশন চ্যানেল, নতুন আসা নোটিফেকশন সম্পর্কে ব্যবহারকারীকে জানানোর জন্য অ্যাপ্লিকেশন আইকন -এর ওপর বিভিন্ন ডট, পিকচার-ইন-পিকচার, ভিডিও প্লেব্যাক, একটি সুনির্দিষ্ট সেটিংস মেনুসহ আরও কিছু ফিচার।
এছাড়া গুগল পিক্সেল এবং নেক্সাস ব্যবহারকারীদের নতুন অপারেটিং সিস্টেমটিতে ব্লুটুথ অডিওর উন্নত সংস্করণ যোগ করার প্রতিশ্রুতি দিয়েছে। অ্যান্ড্রয়েড ইঞ্জিনিয়ারিং টিম গত সপ্তাহে একটি রেড্ডিট এএমএ -এর আয়োজন করেছিল, যেখানে তারা অ্যান্ড্রয়েড ‘ও’ সম্পর্কে জবাবদিহিমূলক কিছু প্রশ্নের উত্তর দেয়।
সূত্রঃ দ্য ভার্জ
/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম