হোয়াটসঅ্যাপে আসছে ‘পেমেন্ট’ ফিচার

মোখলেছুর রহমান
১০ আগস্ট ২০১৭, ১৬:২০আপডেট : ১০ আগস্ট ২০১৭, ১৬:২০

হোয়াটসঅ্যাপ ইউপিআইভিত্তিক পেমেন্ট সাপোর্ট চালুর পরিকল্পনা নিয়েছে হোয়াটসঅ্যাপ। ধারণা করা হচ্ছে খুব শিগগিরই হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি আলোর মুখ দেখবে। ওয়াব্যাটা ইনফো নামের একটি ব্লগের এক তথ্যানুযায়ী হোয়াটসঅ্যাপের সর্বশেষ বেটা সংস্করণে (২.১৭.২৯৫) ‘হোয়াটসঅ্যাপ পেমেন্টস্’ নামক এই নতুন ফিচারটি যুক্ত হতে যাচ্ছে।
ব্লগটি হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটির একটি স্ক্রিনশটও শেয়ার করেছে যাতে লেখা রয়েছে ‘ইউপিআই-এর সঙ্গে তাৎক্ষণিক ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার’ কথাটি। এতে আরও দেখা যায়, ব্যবহারকারীদের অ্যাপ্লিকেশন পেমেন্টস শর্তাবলী এবং গোপনীয়তা নীতি এবং ব্যাংকের শর্তাবলীতে সম্মতি থাকলে সম্মতি বাটনটি চাপতে বলা হয়েছে।
ভারতে ফিচারটি চালু করতে হোয়াটসঅ্যাপ ইতিমধ্যে জাতীয় পেমেন্টস করপোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) থেকে একাধিক ব্যাংকের সঙ্গে অংশীদারিত্বেরভিত্তিতে কাজ করার অনুমতি পেয়েছে। যাতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ইন-অ্যাপ পেমেন্ট সিস্টেম’র মাধ্যমে এবং ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) ব্যবহার করে অর্থ স্থানান্তর করতে পারে।
ইউপিআই হলো গ্রাহকের কোনও তথ্য ব্যাংকে সরবরাহ না করেই মোবাইল অ্যাপস থেকে অ্যাকাউন্ট-টু-অ্যাকাউন্ট অর্থ স্থানান্তর করার একটি বিশেষায়িত পদ্ধতি।
সূত্র: গেজেটস নাউ
/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম