দেশের বাজারে নতুনভাবে এসার

মাহবুবুর রহমান
১০ অক্টোবর ২০১৭, ১৮:৫৪আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৮:৫৪

নতুনরূপে এসারের আগমন বাংলাদেশে বাজার সম্প্রসারণে প্রযুক্তি প্রতিষ্ঠান এসার নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। নতুন বিনিয়োগ ও অংশীদারদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সোমবার ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজন করা হয় এসার-বাংলাদেশ চ্যানেল পার্টনার মিট প্রোগ্রাম।
এতে উপস্থিত ছিলেন এসারের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক ও এসার ভারতের প্রধান হারিশ কোহলি, এসার বাংলাদেশের বিক্রয় পরামর্শক এস এম সাকিব হাসান, স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, পরিচালক বিক্রয় এস এম মহিবুল হাসান ও মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মুজাহিদ আল বেরুনী সুজন।
হারিশ কোহলি বলেন, আমরা এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যতম বাজার হিসেবে বাংলাদেশকে প্রাধ্যান্য দিচ্ছি। এখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্প খুবই গতিশীল। বাংলাদেশের মানুষের চাহিদার সঙ্গে এসারের পণ্যগুলো খুবই মানানসই। তিনি আরও বলেন, বিশ্বের সর্বশেষ প্রযুক্তির নতুন পণ্যর পরিচয় করিয়ে দিতে এসার বদ্ধ পরিকর।
মোহাম্মদ জহিরুল ইসলাম এসার ল্যাপটপ যেন ‘ল্যাপটপ প্রেমীদের’ কাছে একটি আদর্শ হয় সেইদিকে সব ব্যবসায়ীকে নজর দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
এছাড়া অনুষ্ঠানে জানানো হয় সবচেয়ে দামি এবং পাতলা ল্যাপটপটি এখনও এসারের দখলে। অনুষ্ঠানে এসারের এস্পায়ার, সুইফট, স্পিন এবং সুইস সিরিজের ল্যাপটপগুলোর প্রযু্ক্তিগত নানা দিক তুলে ধরা হয়। নতুন ল্যাপটপগুলোতে অনন্য কিছু রয়েছে যা ব্যবহারকারীকে দেবে দারুণ অবিজ্ঞতা। গেমিং, ভার্চুয়াল রিয়েলিটি, আইওটি এবং ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা রয়েছে ল্যাপটপগুলোতে।

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম