গুগল সার্চ এখন আরও উন্নত

দায়িদ হাসান মিলন
০৭ ডিসেম্বর ২০১৭, ২০:৪৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ২০:৪৪

গুগল সার্চ ব্যবহারকারীদের চাহিদা মেটাতে গুগল সার্চকে আরও উন্নত করেছে কর্তৃপক্ষ। গত কয়েক সপ্তাহে মোট তিনটি নতুন সেবা চালু করেছে তারা। যে কারণে গ্রাহকরা এখন থেকে সার্চের মাধ্যমে আরও সুনির্দিষ্ট তথ্য পাবেন।
সম্প্রতি এক ব্লগ পোস্টে গুগল বলেছে, আপনাদের সুবিধার জন্য গত কয়েক সপ্তাহে আমরা তিনটি নতুন ফিচার যুক্ত করেছি। এর মধ্যে রয়েছে ফিচারড, নলেজ প্যানেলের আরও উন্নত ভার্সন এবং সাজেস্টেড কনটেন্ট।
ফিচারড স্নিপেটস সুবিধাটির সাহায্যে গ্রাহকরা আরও দ্রুত তথ্য পাবেন। একজন ব্যবহারকারী ওয়েবে সাধারণত কী দেখে সেগুলো বিশ্লেষণ করে এই ফিচারটি একটি অ্যালগরিদম তৈরি করবে। পরবর্তীতে ওই ব্যবহারকারী আবার কিছু সার্চ দিলে অ্যালগরিদম অনুসারেই তথ্য আসবে। অর্থাৎ কোনও কিছু সার্চ দেওয়ার পর একজন গ্রাহকের পছন্দের তথ্যগুলো আসবে সবার আগে।
গুগলের নলেজ প্যানেলের উন্নত ভার্সন যথাযথ তথ্য দেবে। অর্থাৎ একজন গ্রাহক যে বিষয়টি সম্পর্কে জানতে গুগলে সার্চ করবেন, ঠিক ওই বিষয়টিই সামনে নিয়ে আসতে চেষ্টা করবে এই ফিচার। যেমন- স্কিইং লিখে সার্চ করলে বরফের ওপর বিশেষভাবে স্লাইড করার বিষয়টিই সামনে আসবে।

উন্নত সাজেস্টেড কনটেন্টের মাধ্যমে এখন থেকে গ্রাহকরা আরও ভালো সজেশন পাবেন। যেমন-বিশ্বসেরা ফুটবল একাদশ লিখে সার্চ দিলে নামকরা বিভিন্ন ফুটবলারের প্রোফাইল আসবে। আবার মেসি লিখে সার্চ করলে সাজেশনে আসবে নেইমার।

সূত্র: গেজেটস নাউ

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম