ফোর জি’র জন্য পাঁচ মোবাইল কোম্পানির আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৮, ১৭:১৮আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৭:১৮

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিটিআরসি’র চেয়ারম্যান ডা. শাহজাহান মাহমুদ

ফোর জি’র জন্য পাঁচটি মোবাইল অপারেটর কোম্পানি আবেদন করেছে। এগুলো হলো, টেলিটক, গ্রামীণ ফোন,বাংলালিংক, সিটিসেল ও রবি। আবেদনের শেষ দিন ছিল রবিবার বেলা ১২টা পর্যন্ত। রবিবার বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিটিআরসি’র চেয়ারম্যান ডা. শাহজাহান মাহমুদ এ তথ্য জানান।

তিনি আরও বলেন,‘স্পেকট্রাম (তরঙ্গ) নেওয়ার জন্য গ্রামীণ ফোন টেলিটক, বাংলালিংক, সিটিসেল ও রবি আবেদন করেছে। এ জন্য আমারা পৃথক দুটি কমিটি গঠন করেছি। কমিটি রিপোর্ট দিলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তিনটি ব্যান্ডে নিলাম হবে। ব্যান্ডগুলো হলো ২১শ’, ১৮শ’ ও ৯শ’।

সংবাদ সম্মেলনে বিটিআরসির কমিশনার রেজাউল কাদের, বিটিআরসি’র দুই মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এমদাদুল বারী ও শহীদুজ্জামান এসময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত ফোরজি নিলাম অনুষ্ঠিত হবে ১৩ ফেব্রুয়ারি। লাইসেন্স হস্তান্তর করা হবে এর পরদিন ১৪ ফেব্রুয়ারি। আর নীতিমালা অনুযায়ী মার্চের শেষে ফোর জি সেবাদান শুরু করবে মোবাইল অপারেটররা।

আরও পড়ুন: স্টিয়ারিং ছাড়াই গাড়ি আনছে জেনারেল মোটরস

/জেবি/টিএন/এইচএএইচ
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম