ভুয়া মেসেজ চিহ্নিত করবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

সাদিয়া ইসলাম
০৯ জুলাই ২০১৮, ১৯:৩১আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৯:৩১

হোয়াটসঅ্যাপ ভুয়া সংবাদ ছড়ানোর জন্য বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করেন অনেকে। অনেক দুষ্কৃতিকারী হোয়াটসঅ্যাপকেও একই কাজে ব্যবহার করেন। তবে ফেসবুকের মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি ভুয়া সংবাদ ছড়ানো ঠেকাতে নতুন একটি ফিচার চালুর পরিকল্পনা করছে।
হোয়াটসঅ্যাপের অপব্যবহার রোধে যে ফিচারের কথা ভাবা হচ্ছে, সেটি ভুয়া ও বিপদজনক সংবাদকে স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করবে। পাশাপাশি ভুয়া সংবাদ সম্পর্কে ব্যবহারকারীদেরও সতর্ক করে দেবে এই ফিচার।
গেজেটস নাউয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ফিচারটি চালু হওয়ার পর হোয়াটসঅ্যাপে কোনও লিংক শেয়ার করা হলে সেটার সত্যতা যাচাই করা হবে। শেয়ার করা লিংকে অতিরঞ্জিত কিছু পাওয়া গেলে লিংকটি লাল দাগের মাধ্যমে চিহ্নিত করে ব্যবহারকারীদের সতর্ক করা হবে।
হোয়াটসঅ্যাপে শেয়ার করা কোনও কিছুতে লাল দাগ থাকলে বুঝতে হবে, এটি বিপদজনক কিছু। হতে পারে এটা স্প্যাম, ফিশিং লিংক কিংবা ভুয়া কোনও সংবাদ।
দরকারি এই ফিচার কবে নাগাদ চালু হবে সে সম্পর্কে কিছু বলেনি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তবে প্রযুক্তিভিত্তিক গণমাধ্যমগুলো বলছে, দ্রুতই এটা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।

সূত্র: গেজেটস নাউ

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম