চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হলো ৮ প্রকল্প

রুশো রহমান
২১ অক্টোবর ২০১৮, ২১:০২আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ২১:০২

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন প্রধান অতিথি নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতা শেষ হয়েছে। চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়েছে ৮টি প্রকল্প। শনিবার (২০ অক্টোবর) রাতে দুই দিনের এই প্রতিযোগিতা শেষ হয়।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস)-এর উদ্যোগে বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ৯টি শহর থেকে দুই হাজারেরও বেশি প্রকল্প জমা পড়ে। সেখান থেকে শীর্ষ ৪০টি প্রকল্প নিয়ে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে টানা দু’দিন ব্যাপী (৩৬ ঘণ্টার) হ্যাকাথন অনুষ্ঠিত হয়।

শনিবার রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের অগ্রদূত আজকের তরুণ সমাজ। তারাই আগামী দিনের ডিজিটাল বাংলাদেশের নেতৃত্ব দেবে। বিশ্ব পরিমণ্ডলে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা ও তরুণদের সক্ষমতা তুলে ধরতে এ নিয়ে চারবার নাসার সঙ্গে যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করলো। গত বছর সেরা ১২০টি প্রকল্পের মধ্যে শীর্ষ দশে বাংলাদেশের দুটি প্রকল্প ছিল। এবার পরিধি আরও বেড়েছে। বাংলাদেশ আরও ভালো করবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান, সহ-সভাপতি শোয়েব আহমেদ মাসুদ, সহ-সভাপতি মুশফিকুর রহমান প্রমুখ।

বিজয়ীদের তালিকা:

ঢাকা-চ্যাম্পিয়ন: টিম গেম চেঞ্জার; রানার্স-আপ প্ল্যানেট কিট

চট্টগ্রাম-চ্যাম্পিয়ন: টিম কিউ; রানার্স-আপ - টিম মাত্রা

কুমিল্লা-চ্যাম্পিয়ন: টিম ফোটন; রানার্স-আপ- টিম মেটা কোডার্স

রংপুর-চ্যাম্পিয়ন:এইচএসটিইউ মেট্রোয়েড

সিলেট-চ্যাম্পিয়ন:টিম অলিক 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের