বন্ধ হচ্ছে গুগলের অ্যালো

মোখলেছুর রহমান
০৬ ডিসেম্বর ২০১৮, ২০:২৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২০:২৬

গুগলের অ্যালো গুগল তাদের ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ‘অ্যালো’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যাশিত জনপ্রিয়তা না পাওয়ায় চ্যাটিং অ্যাপ্লিকেশন অ্যালো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এই সার্চ জায়ান্টটি।
২০১৬ সালের সেপ্টেম্বরে সীমিত আকারে এই মেসেজিং অ্যাপটি চালু করে গুগল। কিন্তু শুরু থেকেই বিভিন্ন ত্রুটি দেখা দেওয়ায় অবশেষে এটিকে চূড়ান্তভাবে বন্ধ করার ঘোষণা দিলো প্রতিষ্ঠানটি।
আগামী বছরের মার্চ মাস পর্যন্ত অ্যাপটি চালু থাকবে। মূলত এ বছরের শুরু থেকেই অ্যাপটি বন্ধ করার পরিকল্পনা ছিল গুগলের। কিন্তু ব্যবহারকারীদের অসুবিধার কথা ভেবেই দেরি করছে প্রতিষ্ঠানটি। তবে বন্ধ হয়ে যাওয়ার আগে অ্যালো ব্যবহারকারীরা চাইলে তাদের চ্যাটিং ইতিহাস ডাউনলোড করে রাখতে পারবেন।
এক অফিসিয়াল ব্লগ পোস্টে গুগল জানায় অ্যালো বন্ধ করে দিলেও কোম্পানিটি এ থেকে অনেক কিছু শিখতে পেরেছে, বিশেষ করে মেশিন লার্নিংকে মেসেজিং অ্যাপে অন্তর্ভুক্ত করলে সম্ভাব্য কি কি ঘটতে পারে।
গুগল দাবি করে, তাদের প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের একটি দুর্দান্ত ডিফল্ট মেসেজিং অভিজ্ঞতা দিতে চায়। আর সে কারণেই এখন সে বিষয়েই বেশি মনযোগ দিতে চায়।

অ্যালোর পরিবর্তে এখন থেকে গুগল আরসিএস (রিচ কমিউনিকেশন সার্ভিসেস) -এর ওপর বেশি জোর দেবে। এটি মূলত একটি উন্নত এসএমএস পরিষেবা যার মাধ্যমে অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীরা ভার্চুয়াল টেক্সট পাঠাতে পারে।

তবে এই আরসিএস ব্যবহার করতে প্রত্যেক ব্যবহারকারীকে তাদের নিজস্ব একটি মেসেজিং অ্যাপ তৈরি করতে হবে।

সূত্র: টেকক্রাঞ্চ

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের