হোয়াটসঅ্যাপে ‘প্রোফাইল পিকচার’ লুকিয়ে রাখবেন যেভাবে

তাহসিনা হাসান
১৩ জানুয়ারি ২০১৯, ১৬:৫৪আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১৬:৫৪

হোয়াটসঅ্যাপ ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটঅ্যাপে গত কয়েক মাসে এই প্ল্যাটফর্মে বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- টু-স্টেপ ভেরিফিকেশন, হাইডিং স্ট্যাটাস, হাইডিং প্রোফাইল পিকচারস ইত্যাদি।
তবে এখনও হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট কিছু কন্টাক্টের জন্য সরাসরি নিজের প্রোফাইল পিকচার গোপন রাখার সুবিধা বিষয়টি বাকি রয়েছে। অবশ্য নির্দিষ্ট ব্যবহারকারীকে ব্লক করে প্রোফাইল বা স্ট্যাটাস গোপন রাখা যায়। তবে এটা সরাসরি কোনও পদ্ধতি নয়।
আপনি যদি কোনও নির্দিষ্ট কন্টাক্ট থেকে আপনার প্রোফাইল পিকচার গোপন করতে চান তাহলে কয়েকটি কাজ করতে হবে। এই পদ্ধতিতে এক বা একাধিক ব্যক্তি থেকে নিজের প্রোফাইল পিকচার লুকিয়ে রাখতে পারেন। এজন্য প্রথমেই যাদের কাছ থেকে প্রোফাইল পিকচারটি লুকিয়ে রাখতে চান তাদের নম্বর আপনার ফোন থেকে ডিলিট করতে হবে। এরপর হোয়াটসঅ্যাপের প্রাইভেসি সেটিংস পরিবর্তন করতে হবে।

পূর্ব শর্ত: হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে।
প্রোফাইল পিকচার লুকিয়ে রাখতে যা করতে হবে:

প্রথম ধাপ: প্রথমে কন্টাক্ট তালিকা ওপেন করুন। যার বা যাদের কাছ থেকে প্রোফাইল পিকচার গোপন করতে চান তাদের খুঁজে বের করুন। এবার সেগুলো ডিলিট করে দিন।

দ্বিতীয় ধাপ: আপনার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন। ওপরের ডান কোণায় থাকা তিনটি ডটে ক্লিক করুন। এবার ‘সেটিংস’ অপশন থেকে ‘অ্যাকাউন্ট’ অপশনে যেতে হবে। সেখান থেকে ‘প্রাইভেসি’ সেটিংসে যান। এ পর্যায়ে ‘প্রোফাইল ফটো’ অপশনে গিয়ে ‘মাই কন্টাক্ট’ সিলেক্ট করুন

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম