৫৬টি সাইট বন্ধের নির্দেশ, বন্ধ হচ্ছে ১৫ হাজার পর্নো ও ২ হাজার জুয়ার সাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২০

পর্নো সাইট শিশুদের জন্য অনলাইন দুনিয়া নিরাপদ রাখতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এবার ৫৬টি ওয়েবসাইট (ডোমেইন নাম) বন্ধ করার নির্দেশ দিয়েছে। রবিবার (১৭ ফেব্রুয়ারি) বিটিআরসি দেশের আইআইজিগুলোকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) এই নির্দেশ পাঠায়। এদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার তার ফেসবুক পেজে জানিয়েছেন, ১৫ হাজার ৬৩৬টি পর্নো ও ২ হাজার ২৩৫টি জুয়ার সাইট বন্ধ করা হবে।

জানা যায়, শিশুদের জন্য ক্ষতিকর কনটেন্ট আছে এমন সাইটগুলো বিটিআরসির পাঠানো ব্লকের তালিকায় রয়েছে। ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক বাংলা ট্রিবিউনকে নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নির্দেশনা পাওয়ার পরই তা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে।’

এদিকে সোমবার দুপুরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ সম্পর্কিত স্ট্যাটাসে লিখেছেন, ‘এবার খোঁজ পেলাম ১৫ হাজার ৬৩৬টি পর্নো ও ২ হাজার ২৩৫টি জুয়ার সাইট। সঙ্গে আছে টিকটক ও বিগো। সবগুলোতেই পড়ছে তালা।’

এর আগে সম্প্রতি পাঁচ দফায় চার হাজারের বেশি পর্নো ওয়েবসাইট বন্ধ করেছে বিটিআরসি। এছাড়া দুই দফায় ১৭৮টি অনলাইনে জুয়া খেলার সাইট বন্ধ করে নিয়ন্ত্রক সংস্থাটি।

/এইচএএইচ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নাম কেন ‘রাজা ইলিশ’, আসে কোথা থেকে?
নাম কেন ‘রাজা ইলিশ’, আসে কোথা থেকে?
দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৫৮১ কোটি টাকা তুলেছেন গ্রাহকেরা
দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৫৮১ কোটি টাকা তুলেছেন গ্রাহকেরা
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
বক্স অফিসের পর এবার ওটিটিতেও ধাক্কা খেল ‘টক্সিক’
বক্স অফিসের পর এবার ওটিটিতেও ধাক্কা খেল ‘টক্সিক’
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি