মোবাইলের পাশাপাশি যন্ত্রাংশও বিক্রি করছে মটোরোলা

আসির আহবাব নির্ঝর
১৫ জুলাই ২০১৯, ২০:১০আপডেট : ১৫ জুলাই ২০১৯, ২০:১০

মটো অরিজিনাল গ্রাহকরা যেন সহজেই তাদের নষ্ট হওয়া ফোন ‘অরিজিনাল পার্টস’ দিয়ে মেরামত করতে পারেন সেজন্য গত বছর থেকেই বাজারে অরিজিনাল পার্টস (আসল যন্ত্রাংশ) সরবরাহ করছে মটোরোলা। এজন্য আই-ফিক্সিট নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও করে প্রতিষ্ঠানটি। সে সময় প্রতিষ্ঠানটি জানায়, মটোরোলা গ্রাহকরা তাদের ফোনের সমস্যার কারণে আই-ফিক্সিটের কাছে গেলেই প্রকৃত সেবা পাবেন।
এই সুবিধা মূলত যুক্তরাষ্ট্রে চালু ছিল। এবার ইউরোপজুড়ে এমন সুবিধা চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তি বিষয়ক গণমাধ্যম দ্য ভার্জ এক প্রতিবেদনে জানায়, এখন থেকে ইউরোপের আই-ফিক্সিট স্টোরেও সুবিধাটি পাওয়া যাবে। কোনও মটোরোলা গ্রাহক এসব স্টোরে গিয়ে সমস্যার কথা বললে সহজেই তার সমাধান করতে পারবেন।
এছাড়া মটোরোলার বিভিন্ন মডেলের বিভিন্ন যন্ত্রাংশও এসব স্টোরে পাওয়া যাবে। যেমন- ব্যাটারি, কাভার ইত্যাদি। অনেক সময় নানা কারণে স্মার্টফোনের ব্যাটারি ডাউন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে মটোরোলার অরিজিনাল ব্যাটারি আই-ফিক্স স্টোর থেকে সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা।
প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত আই-ফিক্স স্টোরগুলোতে শুধু স্ক্রিন এবং ব্যাটারি রিপ্লেসমেন্টের ব্যবস্থা আছে। এগুলোও শুধু মটো-এক্স, মটো-এক্স পিওর, মটো-জি-ফোর, মটো-জি-ফাইভ-প্লাস, মটো-জেড প্লে, মটো জেড ড্রয়েড, ড্রয়েড টার্বো-টু’র ক্ষেত্রে প্রযোজ্য। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের