দুই অ্যাপ ডেভেলপার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফেসবুকের মামলা

আসির আহবাব নির্ঝর
০৭ আগস্ট ২০১৯, ২১:০৩আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২১:০৩

ফেসবুক দুটি অ্যাপ ডেভেলপার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে ফেসবুক। তাদের বানানো অ্যাপে স্ক্যাম পাওয়ায় ফেসবুক এমন পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন খবরে বলা হয়েছে, অনেক স্মার্টফোনকে ক্ষতিগ্রস্ত করেছে অভিযুক্ত প্রতিষ্ঠান দুটির অ্যাপ।

ফেসবুকের এক ব্লগ পোস্টের বরাত দিয়ে ভারতীয় প্রযুক্তিবিষয়ক গণমাধ্যম গেজেটস নাউয়ের এক প্রতিবেদনে বলা হয়, ফেসবুক যে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে সেগুলো হলো- হংকংভিত্তিক প্রতিষ্ঠান লায়নমোবি এবং সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান জেডিমোবি।

এই দুটি প্রতিষ্ঠান মূলত গুগল প্লে-স্টোরের জন্য অ্যাপ তৈরি করতো এবং ওইসব অ্যাপে এমন ম্যালওয়্যার দিয়ে দেওয়া হতো যার মাধ্যমে বোঝা যায় স্মার্টফোন ব্যবহারকারীরা ফেসবুক বিজ্ঞাপনে ক্লিক করেছে। মূলত এই প্রক্রিয়াটি একটি প্রতারণা।

এভাবে ম্যালওয়ারের মাধ্যমে কোনও কাজ না করেই আয় করে নিতো দুটি প্রতিষ্ঠান। এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটির বিজ্ঞাপন নীতি ভঙ্গ করেছে লায়নমোবি এবং জেডিমোবি।

বর্তমানে অ্যাপ নির্মাতা এই দুটি প্রতিষ্ঠানের আইডি ব্লক করে দিয়েছে ফেসবুক। ফলে তারা কোনও কাজ করতে পারছে না। বিচারের আওতায় নিয়ে আসতেই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ