বিপজ্জনক হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি!

আসির আহবাব নির্ঝর
২৭ আগস্ট ২০১৯, ২১:০৯আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২১:০৯

এআই প্রযুক্তি বাস্তবধর্মী প্রতিবেদন, কবিতা ও বিভিন্ন আর্টিকেল লিখতে সক্ষম একটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমকে (কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবস্থা) সম্প্রতি আরও উন্নত করা হয়েছে। ফলে কেউ কেউ এটাকে লেখক বা সাংবাদিকদের সঙ্গেও তুলনা করছেন। তারা বলছেন, এই প্রযুক্তি মানুষের মতোই সুন্দরভাবে লিখতে সক্ষম।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এই লেখকের নাম দেওয়া হয়েছে টেক্সট জেনারেটর। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, কৃত্রিম এই লেখক তৈরি করেছে গবেষণাধর্মী প্রতিষ্ঠান ওপেনএআই। এটাকে মনুষ্য লেখক বা সাংবাদিকদের সঙ্গে তুলনা করা হলেও সাংবাদিকতা জগতের জন্য এটি বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এই লেখক মানুষের মতো প্রতিবেদন তৈরি করতে পারায় এটা ব্যবহার করে যেকোনও ভুয়া সংবাদ তৈরি করাতে পারে দুষ্কৃতিকারীরা। এতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এমনকি এ কারণে বড় ধরনের ভুল বোঝাবুঝিরও জন্ম হতে পারে। ফলে ঘটে যেতে পারে সংঘর্ষ বা যুদ্ধের মতো ঘটনা।
বর্তমানে এমনিতেই ভুয়া সংবাদ ঠেকাতে হিমশিম খাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। এ অবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির লেখককে অপব্যবহার করা হলে সেটি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা সহজেই অনুমেয়।
টেক্সট জেনারেটরকে সম্প্রতি আরও উন্নত করা হয়েছে। বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে বলা হয়, এটি এখন আগের চেয়ে অনেক দক্ষ। বলতে গেলে মানুষের মতোই লিখতে পারে এটি। এই বক্তব্য থেকেই বোঝা যায়, টেক্সট জেনারেটরকে কার্যকর উপায়ে অপব্যবহার করা সম্ভব। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী