গুগল ম্যাপসে আসছে ‘ইনকগনিটো মোড’

আজরাফ আল মূতী
২২ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৭

গুগল ম্যাপসে নতুন ফিচার গুগল ম্যাপসে যেকোনও সময় চলে আসতে পারে নতুন ফিচার ‘ইনকগনিটো মোড’। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, ইতোমধ্যে ম্যাপস প্রিভিউ গ্রুপে নতুন ইনকগনিটো মোড যোগ করেছে সার্চ জায়ান্ট খ্যাত এই প্রতিষ্ঠানটি। ফিচারটির ব্যাপারে অবশ্য আগেই জানিয়েছে গুগল। বছরের শুরুতে নিজেদের আই/ও সম্মেলনে ম্যাপসের জন্য এই ফিচারটি আনার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিষ্ঠানটি।   

ইনকগনিটো মোডে গুগল ম্যাপস ব্যবহার করলে তা ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্টের হিস্ট্রিতে থাকবে না। পুরো ফিচারটিই কাজ করবে অনেকটা গুগল ক্রোমের ইনকগনিটো মোডের মতো। এনগ্যাজেটের বরাতে জানা গেছে, ম্যাপস প্রিভিউ’র পরীক্ষকদের এ বিষয়ে মেইল পাঠিয়েছে গুগল। ওই মেইলে বলা হয়েছে, ‘নিজের লোকেশন বা সার্চ গুগল অ্যাকাউন্টে সেভ হওয়া থেকে বিরতে রাখতে ইনকগনিটো মোড ব্যবহার করুন।’

জানা গেছে, গুগল ম্যাপসে ইনকগনিটো মোড চালু করার জন্য নিজের প্রোফাইল ফটোতে ট্যাপ করতে হবে এবং সেখান থেকে এই মোড সিলেক্ট করে দিতে হবে। ইনকগনিটো মোড অন হলে স্ক্রিনে একটি ব্ল্যাক বার ভেসে উঠবে, সেখানে লেখা থাকবে ‘ইনকগনিটো মোড ইজ অন’। আপাতত পরীক্ষাধীন থাকলেও, খুব শিগগিরই ম্যাপে যোগ হতে যাচ্ছে ফিচারটি।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সেই ঐক্য আবার ষড়যন্ত্র করছে, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে’
‘সেই ঐক্য আবার ষড়যন্ত্র করছে, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে’
শি-ট্রাম্প বৈঠকের আগে বার্থ ট্যুরিজমে ভিসা কড়াকড়ি, কেন?
শি-ট্রাম্প বৈঠকের আগে বার্থ ট্যুরিজমে ভিসা কড়াকড়ি, কেন?
আসলে কোন কারণে হত্যাকাণ্ডের শিকার হলেন তারা?
আসলে কোন কারণে হত্যাকাণ্ডের শিকার হলেন তারা?
মোবাইল নিষেধ, সময়মতো ডিনার: জার্মানিতে ক্লপের শাসন
মোবাইল নিষেধ, সময়মতো ডিনার: জার্মানিতে ক্লপের শাসন
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত