নম্বর ঠিক রেখে অপারেটর বদলে সবচেয়ে বেশি গ্রাহক রবিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৯, ২১:০৭আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২১:০৮

রবি নম্বর ঠিক রেখে অপারেটর বদলে (এমএনপি সেবা) গত এক বছরে সবচেয়ে বেশি গ্রাহক গেছেন রবিতে। এই সংখ্যা ৪ লাখ ৯৬ হাজার। আর অপারেটর বদলেছেন মোট ৬ লাখ ৯০ হাজার ৫৫০ জন ।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি প্রকাশিত এক বছরের প্রতিবেদনে এই চিত্র পাওয়া গেছে। প্রতিবেদনটি সোমবার (১৪ অক্টোবর) প্রকাশ করা হয়।
গত বছরের ১ অক্টোবর অপারেটর বদলের (এমএনপি) সেবা চালু করে বিটিআরসি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে সাড়ে ৯ লাখ গ্রাহক অপারেটর বদলের জন্য আবেদন করেন। এর মধ্যে প্রায় দেড় লাখ গ্রাহক বিভিন্ন সমস্যার কারণে অপারেটর বদল করতে পারেননি।
এতে বলা হয়েছে, গত এক বছরে গ্রামীণফোন এই প্রক্রিয়ায় ১ লাখ ২১ হাজার ৫৭৯ জন গ্রাহক পেয়েছে। বাংলালিংক পেয়েছে ৬৮ হাজার ৫২৮ জন এবং টেলিটক পেয়েছে ৪ হাজার ৪২৭ জন। অন্যদিকে গ্রামীণফোন ছেড়েছেন ২ লাখ ৭৪ হাজার জন, রবি ছেড়েছে ১ লাখ ১৯ হাজার জন, বাংলালিংক ২ লাখ ৮৯ হাজার এবং টেলিটক ছেড়েছেন ৮ হাজার গ্রাহক।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, এমএনপি নিয়ে বিটিআরসির প্রকাশিত প্রতিবেদন প্রমাণ করে রবি দেশের সবচেয়ে কাঙ্ক্ষিত ডিজিটাল ব্র্যান্ড। যদিও কারিগরি জটিলতায় এমএনপির মাধ্যমে রবি নেটওয়ার্কে আসতে ইচ্ছুক ৫০ শতাংশের বেশি গ্রাহকের আবেদন গত এক বছরে সফল হয়নি বলে দাবি করেছেন তিনি।
বিবৃতিতে অভিযোগ করে বলা হয়েছে, করপোরেট গ্রাহকেরা এমএনপির মাধ্যমে অপারেটর পরিবর্তনে অনেক ক্ষেত্রেই হয়রানিতে পড়ছেন। এমএনপি সেবাসংক্রান্ত সমস্যাগুলো দূর হলে এটি আরও সফল হবে বলে বিবৃতিতে বলা হয়েছে।

/এইচএএইচ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের