দেশের বাজারে আইফোন ১১ সিরিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৯, ১৭:৩১আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ১৮:২৬





দেশের বাজারে আইফোন ১১ সিরিজ দেশের বাজারে পাওয়া যাচ্ছে আইফোন ১১, আইফোন ১১ প্রো ও আইফোন ১১ প্রো ম্যাক্স। ছয়টি রঙের নতুন এই আইফোনে থাকছে সুপার রেটিনা এইচডি ডিসপ্লে এবং এ-১২ বায়োনিক চিপ। ৬৪ জিবি, ১২৮ জিবি ও ২৫৬ জিবি’র নতুন এই আইফোনের দাম শুরু হয়েছে ৮৭,৯৯৯ টাকা থেকে। আইফোন ১১-তে ৬ দশমিক ১ ইঞ্চি, আইফোন ১১ প্রো-তে ৫ দশমিক ৮ ইঞ্চি ও আইফোন ১১ প্রো ম্যাক্সে রয়েছে  ৬ দশমিক ৫ ইঞ্চির ডিসপ্লে।


আইফোন ১১ প্রো ও আইফোন ১১ প্রো ম্যাক্সে আগের আইফোনগুলোর চেয়ে যথাক্রমে ৪ ও ৫ ঘণ্টা বেশি চার্জ থাকবে। পেছনের তিনটি ক্যামেরার প্রতিটিই ১২ মেগাপিক্সেলের। এর একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং অন্যটি টেলিফোটো।
শুক্রবার (১ নভেম্বর) রাজধানীর গুলশানে অ্যাপেল ব্র্যান্ড আইফোনের বাংলাদেশের অনুমোদিত ডিস্ট্রিবিউটর কম্পিউটার প্রাইভেট লিমিটেডের কার্যালয়ে সেটগুলোর বাংলাদেশে মার্কেটিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেনারেশন নেটের চিফ অপারেটিং অফিসার রিয়াজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেনারেশন নেটের চিফ অপারেটিং অফিসার রিয়াজুল ইসলাম, সিপিএলের বিজনেস কন্ট্রোলার আসিফ আলমগীর, বিজনেস ম্যানেজার মনিরুজ্জামান ও অ্যাসিসটেন্ট রিটেইল ম্যানেজার সাইফ হাসান।
ঢাকাসহ সারাদেশে অনুমোদিত ডিলারের কাছ থেকে আইফোন ১১, আইফোন ১১ প্রো ও আইফোন ১১ প্রো ম্যাক্স কিনতে পারবেন ক্রেতারা। সিপিএলের চেয়ারম্যান রাকিবুল কবির জানান, বাজারে ইতোমধ্যে দেখতে হুবহু নকল আইফোন পাওয়া যাচ্ছে। নকল আইফোন কিনে প্রতারিত না হয়ে অনুমোদিত ডিলারের কাছ থেকে আইফোন কেনার পরামর্শ দেন তিনি।

/সিএ/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম