চীনে গুগলের আলাদা প্লে-স্টোর

আনোয়ারুল ইসলাম জামিল
০২ ডিসেম্বর ২০১৫, ১৭:৪৯আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১৯:১৪

Play-Store শিগগিরিই চীনের জন্য আলাদা প্লে-স্টোর চালু করা হবে। তথ্যপ্রযু্ক্তির ওপর বিধিনিষেধের কারণে এত দিন সেটা অসম্ভব ছিল। তবে চীনে সরকার আইন শিথিল করেছে ভাবলে ভুল করবেন। বরং গুগলই সিদ্ধান্ত নিয়েছে রক্ষণশীল দেশটির বিধিনিষেধ মেনে চলে সম্পূর্ণ আলাদা রকমের একটি প্লে-স্টোর তৈরি করতে।

শুধু চীনের নাগরিকদের জন্য তৈরি এই বিশেষ প্লে-স্টোরের সঙ্গে গুগলের আসল প্লে- স্টোরের কোনও সম্পর্ক থাকবে না। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে এ খবর।

অবশ্য এই বছরের শুরুর দিকে দ্য ইনফরমেশন দাবি করেছিল এই বছরই চীনে প্লে- স্টোর চালু করবে গুগল। কিন্তু তা আর সম্ভব হয়নি পরবর্তী সময়ে। চীনে গুগল বন্ধ পাঁচ বছর ধরে। দেশটির সমাজতান্ত্রিক সরকার গুগলের সার্চ রেজাল্টে সেন্সরশিপ বসাতে চাইলে গুগল সেটি প্রত্যাখ্যান করে। আর এই ঘটনায় তাদের চলে যেতে হয় চীন ছেড়ে।

প্রায় ১৪০ কোটি জনসংখ্যার দেশটির বড় প্রযুক্তি বাজারে গুগল এবং ফেসবুকের মতো প্রতিষ্ঠানগুলো এখনও প্রবেশ করতে পারেনি। তাই সর্বোচ্চ পরিমাণে ছাড় দিয়ে হলেও গুগল চীনে তাদের কার্যক্রম আবার শুরু করতে চাইছে। গুগলের উপস্থিতি না থাকায় চীনে কোনও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই টেক জায়ান্ট অ্যাপল ব্যাপকভাবে তাদের ব্যবসা বিস্তার করেছে এবং ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয় হয়েছে।


অন্যদিকে বাইদু এবং ওয়ানদুজিয়ার মতো স্থানীয় স্টার্টআপগুলো যথাক্রমে গুগল সার্চ এবং প্লে-স্টোরের জায়গায় অবস্থান করছিল। তাই চীনে পুরোদমে কার্যক্রম শুরু করার পর গুগলকে বাজার দখলে বেশ শক্তিশালী লড়াইয়ের মুখে পড়তে হবে।


/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম