‘উইন্ডোজ সেভেন’র আপডেট সবার জন্য

ইশতিয়াক হাসান
০১ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৪

উইন্ডোজ সেভেন সবার জন্য উইন্ডোজ সেভেনের আপডেট আনতে বাধ্য হচ্ছে মাইক্রোসফট। আগের মাসে ১০ বছরের পুরনো এই অপারেটিং সিস্টেমের সর্বশেষ আপডেট প্রকাশ করার পর ইতোমধ্যেই নতুন একটি সমস্যা দেখা দিয়েছে। সর্বশেষ এই আপডেটটি ইনস্টল করার পরে ডিসপ্লেতে ওয়াল পেপার স্ট্রেচ মোডে সেট করলে সেটি কালো দেখাচ্ছে। কিন্তু ফিট, ফিল, টাইল বা সেন্টার মোডে সেট করলে কোনও সমস্যা দেখাচ্ছে না।

ভার্জ জানায়, বিরক্তিকর এই বাগের কারণে মাইক্রোসফট পড়েছে উভয় সংকটে। মাইক্রোসফটের পূর্ব ঘোষণা অনুযায়ী এই বাগ সমাধানের জন্য ক্রেতা সবাইকেই এখন তাহলে মূল্য দিতে হবে। ফলে মাইক্রোসফট প্রথমে যখন ঘোষণা দিয়েছিল, শুধু উইন্ডোজ সেভেনের এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট যেসব প্রতিষ্ঠান কিনেছে তারাই আপডেট পাবেন। এখন মাইক্রোসফটকে রাতারাতি সেই সিদ্ধান্ত বদলে উইন্ডোজ সেভেন এবং উইন্ডোজ সার্ভার ২০০৮ আর২ এসপি১ ব্যবহারকারীদের সবার জন্যই আপডেট তৈরির চিন্তা করতে হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে প্রতিষ্ঠানটিকে তার আপডেট বন্ধ করার তারিখ পেছাতে হচ্ছে।

তবে অতীতেও মাইক্রোসফট তার উইন্ডোজ এক্সপির জন্য পাবলিক প্যাচ বের করেছিল রেনসামওয়্যারের আক্রমণ ঠেকানোর জন্য।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম