বাংলায় ঠিকানা লিখে ঢোকা গেলো ওয়েবসাইটে

টেক রিপোর্ট
১৪ এপ্রিল ২০২০, ২০:৫৮ আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ২১:০১

বাংলায় ঠিকানা লিখে ঢোকা গেলো ওয়েবসাইটে ইন্টারনেটে বাংলা ভাষায় ইউআরএল  ঠিকানা লিখে খুঁজে পাওয়া গেলো ওয়েবসাইট। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ওয়েব ঠিকানা (ইউআরএল) বাংলায় বিটিসিএল.বাংলা লিখে সাইটটিতে প্রবেশ করা গেছে। আর  এর মধ্যদিয়ে নির্দিষ্ট ঠিকানার বাইরে (এর আগে মাত্র একটি সাইটে প্রবেশ করা যেতো) কোনও সাইটে প্রবেশ করা সম্ভব হলো।

প্রসঙ্গত, ডট বাংলা হলো দেশের টপ লেভেল কান্ট্রি ডোমেইনের নাম। এই ডোমেইন ব্যবহার করলে সাইটের নাম লিখতে হয় বাংলায়। ফলে যে সাইটটি স্ক্রিনে দেখায় সেটি আসে বাংলায়। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডট বাংলা ডোমেইন উদ্বোধন করেন। মাসসাতেক আগে ডট বাংলা নিবন্ধনের সংখ্যা ছিল সাড়ে পাঁচ শতাধিক।  

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বৈশাখের প্রথম দিনে ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমাদের বিটিসিএল আজ  প্রকাশ করলো .ডট বাংলা সাইট। গর্ব করছি বিটিসিএলকে নিয়ে— বিটিসিএল.বাংলা’

 

 

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শ্রমিক আন্দোলনে আজও উত্তপ্ত গাজীপুর, ইটের জবাবে টিয়ার শেল ছুড়লো পুলিশ
শ্রমিক আন্দোলনে আজও উত্তপ্ত গাজীপুর, ইটের জবাবে টিয়ার শেল ছুড়লো পুলিশ
বেলা ১১টায় বসছে মজুরি বোর্ডের সভা
বেলা ১১টায় বসছে মজুরি বোর্ডের সভা
১ কোটি ৮৯ লাখ পরিবারকে বিনা মূল্যে গ্যাস সিলিন্ডার দেবে ভারতের যে রাজ্য
১ কোটি ৮৯ লাখ পরিবারকে বিনা মূল্যে গ্যাস সিলিন্ডার দেবে ভারতের যে রাজ্য
জিয়াউর রহমানের সমাধিতে চীনের কমিউনিস্ট পার্টির নেতার শ্রদ্ধা নিবেদন
জিয়াউর রহমানের সমাধিতে চীনের কমিউনিস্ট পার্টির নেতার শ্রদ্ধা নিবেদন
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত