একসঙ্গে ৫০ জনের ভিডিও কল ফেসবুকে

আসির আহবাব নির্ঝর
২৭ এপ্রিল ২০২০, ২২:২৪আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২২:২৬

একসঙ্গে ৫০ জনের ভিডিও কল ফেসবুকে

বিশ্বজুড়ে বেড়েছে ভিডিও কলের চাহিদা। মানুষ এখন সামাজিকতা রক্ষায় ভিডিও কল ব্যবহার করছে। এ কারণে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ফেসবুকের মূল অ্যাপে বেশ কয়েকটি ভিডিও কলিং ফিচার যুক্ত করেছে  কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, নতুন কয়েকটি ফিচার যুক্ত হওয়ায় ফেসবুকসহ প্রতিষ্ঠানটির মালিকানাধীন কয়েকটি প্ল্যাটফর্মে ৫০ জন একসঙ্গে ভিডিও কলের সুযোগ পাবেন। করোনাভাইরাসের ফলে লকডাউনের কারণে নির্ধারিত সময়ের আগেই এসব ফিচার চালু করা হয়েছে। মেসেঞ্জারের জন্য নতুন এই ফিচারটির নাম ‘মেসেঞ্জার রুমস’।

এরইমধ্যে যুক্তরাজ্যের কিছু ব্যবহারকারীর জন্য সুবিধাটি চালু হয়েছে। তবে ফেসবুকের সব ব্যবহারকারীর কাছে সেবাটি পৌঁছাতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। ফেসবুক কর্তৃপক্ষ নতুন এই ফিচার চালু করায় কোটি কোটি গ্রাহক উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে।

মহামারি করোনাভাইরাসের কারণে ব্যাপক হারে বেড়েছে ভিডিও কলের সংখ্যা। ফেসবুক বলছে, যেসব এলাকায় করোনাভাইরাস মারাত্মকভাবে ছড়িয়েছে, সেসব এলাকায় গত বছরের তুলনায় মেসেঞ্জারে ভিডিও কল বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। এছাড়া, ভিডিও কলের সংখ্যা বেড়েছে অন্যান্য প্ল্যাটফর্মেও। এ কারণে ভিডিও কলের ক্ষেত্রে নতুন সুবিধা যুক্ত করেছে ফেসবুক।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
তনু হত্যা: দুই জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
তনু হত্যা: দুই জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
পদ্মাবত সিনেমার দৃশ্য ও ‘জওহর প্রথা’ নিয়ে মন্তব্যে বিতর্কে স্বরা ভাস্কর
পদ্মাবত সিনেমার দৃশ্য ও ‘জওহর প্রথা’ নিয়ে মন্তব্যে বিতর্কে স্বরা ভাস্কর
বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার তহবিলে অংশগ্রহণ নিলো সাউথইস্ট ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার তহবিলে অংশগ্রহণ নিলো সাউথইস্ট ব্যাংক
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
হতাশ হয়ে রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা
হতাশ হয়ে রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো