বাংলাদেশে বন্ধ হচ্ছে ‘উবার ইটস’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২০, ১৭:৪৩আপডেট : ১৯ মে ২০২০, ১৭:৫০

বাংলাদেশে বন্ধ হচ্ছে ‘উবার ইটস’ রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের সহযোগী প্রতিষ্ঠান ‘উবার ইটস’ বাংলাদেশ থেকে চলে যাচ্ছে। আগামী ২ জুন থেকে বাংলাদেশে উবার ইটসের কারযক্রম বন্ধ হয়ে যাবে। উবারের জনসংযোগ প্রতিষ্ঠান বেঞ্চমার্ক পিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উবার ইটসের মুখপাত্র বলেন, আগামী ২ জুন থেকে আমরা বাংলাদেশে উবার ইটসের সেবা না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
উবার এক ব্লগ পোস্টে জানিয়েছে, সহজ ও নির্ভরযোগ্য উপায়ে খাদ্য পৌঁছে দেওয়ার এক বছর পর আমরা একটি কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছি। আগামী ২ জুন থেকে বাংলাদেশে উবার ইটস বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যদিও আমরা দুঃখিত যে উবার ইটস বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু আমাদের রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে এ দেশে আমাদের কমিউনিটিকে সেবা প্রদান করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের গুরুত্বপূর্ণ কর্মী, রেস্টুরেন্ট পার্টনার, ডেলিভারি পার্টনার এবং গ্রাহক যারা আমাদের সহায়তা করেছেন তাদের ওপর যেন এই সিদ্ধান্তের প্রভাব কম হয় সেটা নিশ্চিত করাই এখন আমাদের অন্যতম কর্তব্য।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
শুল্ক কমানোর পরামর্শ বিশ্বব্যাংকের, অর্থনীতিবিদরা বলছেন ‘তাড়াহুড়ো নয়’ 
শুল্ক কমানোর পরামর্শ বিশ্বব্যাংকের, অর্থনীতিবিদরা বলছেন ‘তাড়াহুড়ো নয়’ 
খাবারের নিরাপত্তা নিশ্চিত করতে নেমে যেভাবে তারকা হলেন আইএএস কর্মকর্তা
খাবারের নিরাপত্তা নিশ্চিত করতে নেমে যেভাবে তারকা হলেন আইএএস কর্মকর্তা
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
দুই পুলিশ সদস্য আটক
দুই পুলিশ সদস্য আটক