বিনামূল্যে মাল্টিমিডিয়া কোর্স করার সুযোগ পাবেন ১০০ জন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ জুলাই ২০২০, ২০:৫৫আপডেট : ০১ জুলাই ২০২০, ২০:৫৫

বিনামূল্যে মাল্টিমিডিয়া কোর্স করার সুযোগ পাবেন ১০০ জন ১০০ জনকে বিনামূল্যে মাল্টিমিডিয়া ডিজাইন, মোশন ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, অ্যানিমেশনের ওপর কোর্স করার সুযোগ দিচ্ছে লার্নিং ল্যাব। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসিফ ইসলাম আবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমানে মাল্টিমিডিয়া বিভিন্ন কাজে লাগে এবং এর মাধ্যমে নানান কাজের ব্যাপক চাহিদা রয়েছে। সেই ভাবনা থেকেই আমরা এমন উদ্যোগ নিয়েছি।’
মাল্টিমিডিয়া ও অ্যানিমেশন নিয়ে কাজ করা আসিফ ইসলাম আবিরের মতে, ‘বিশ্ববাজার থেকে শুরু করে দেশের চাকরি ক্ষেত্রে মাল্টিমিডিয়ার নানারকম কাজের প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও এই খাতে দক্ষ জনবল অনেক কম। এছাড়া বর্তমানে করোনাভাইরাস মহামারিতে প্রায় সবকিছুতে ব্যাঘাত ঘটলেও তথ্যপ্রযুক্তি উল্টো বেগবান হয়েছে। তাই এই সময়কে কাজে লাগিয়ে চাইলে অনেকেই বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিতে পারেন।’
লার্নিং ল্যাবের সিইও জানান, দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে তার প্রতিষ্ঠান বিভিন্ন কোর্সে প্রথম ১০০ জনকে শতভাগ বৃত্তি প্রদান করছে। এতে করে যারা সত্যিকার অর্থেই কাজ শিখতে চান কিন্তু তেমন কোনও সুযোগ পাচ্ছেন না বা আর্থিক সংকটের কারণে শেখা হয়ে উঠছে না তারা শেখার সুযোগ পাবেন।
আগ্রহীদের https://bit.ly/2BrIHom-এ নিবন্ধন করতে হবে। লার্নিং ল্যাব সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে www.learninglab.com.bd।

/এনসি/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম