অ্যান্ড্রয়েড ১১ আসছে ৮ সেপ্টেম্বর

ইশতিয়াক হাসান
১২ জুলাই ২০২০, ২০:৩৯আপডেট : ১২ জুলাই ২০২০, ২০:৪১

অ্যান্ড্রয়েড ১১ আসছে ৮ সেপ্টেম্বর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ অ্যান্ড্রয়েড ১১ আসছে সেপ্টেম্বরের ৮ তারিখ। অনেকটা অনাকাঙ্খিতভাবেই খবরটি গুগলের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে বলে জানা যায়।
অ্যান্ড্রয়েড পুলিশ নামের ওয়েবসাইট জানায়, ‘হে গুগল’ শিরোনামে প্রতিষ্ঠানটির ‘স্মার্ট হোম সামিট’ চলার সময় স্লাইড শোতে হঠাৎ করেই একটি স্লাইড চলে আসে। স্লাইডটির টাইটেলে লেখা ছিল “চেকলিস্ট ফর সেপ্টেম্বর ৮ অ্যান্ড্রয়েড ১১ লঞ্চ”। তারিখটি বিশেষভাবে উল্লেখ করা ছিল স্লাইডটির উপরের ডান দিকে।
আবার গুগলের মিশেল টার্নার নতুন সংস্করণের পাওয়ার মেনু সম্পর্কে আলোচনার সময় বলেন, সেপ্টেম্বরের ৮ তারিখে আমরা এটি উন্মোচন করতে যাচ্ছি।
এই সংস্করণে নতুন কিছু ফিচার থাকছে। যেমন নোটিফিকেশনকে সম্পূর্ণ নতুনভাবে সাজানো হচ্ছে। এছাড়া থাকছে স্মার্ট হোম। জানা যায়, গুগল অ্যান্ড্রয়েডের ১০ম সংস্করণ গত বছর একই মাসের তিন তারিখে উন্মুক্ত হয়েছিলো।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম