কোডার্সট্রাস্ট এখন যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক প্রতিষ্ঠান

টেক ডেস্ক
২১ ডিসেম্বর ২০২১, ১৮:৫১আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৮:৫১

ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার পর এবার আমেরিকায় বিস্তৃতি ঘটালো তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণে প্রথম সারির বৈশ্বিক প্রতিষ্ঠান কোডার্সট্রাস্ট। এখন থেকে যুক্তরাষ্ট্রেই থাকবে এর সদর দফতর। এ নিয়ে বিশ্বের ছয়টি দেশে সংস্থাটির কার্যালয় চালু হলো। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানা যায়। 

ডিজিটাল দক্ষতাকে সহজলভ্য ও নির্বাহযোগ্য ব্যয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় কোডার্সট্রাস্ট। এটি যৌথভাবে প্রতিষ্ঠা করেন তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা বাংলাদেশি-আমেরিকান আজিজ আহমদ এবং ডেনমার্কের সাবেক সামরিক কর্মকর্তা ও প্রযুক্তি উদ্যোক্তা ফার্দিনান্দ কেজারলফ। 

করোনা মহামারির পরিপ্রেক্ষিতে কোডার্সট্রাস্ট জানায়, ডিজিটাল প্ল্যাটফর্মে স্বল্প খরচে কার্যকরভাবে কাজগুলো সম্পন্ন করার পথ তৈরি হয়েছে। বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের প্রকল্প বাস্তবায়নের দল গঠনে ডিজিটাল দক্ষতার ফ্রিল্যান্সারদের খুঁজে নিচ্ছে। প্রতিনিয়ত আরও বেশি বেশি মানুষ এই প্রক্রিয়ায় শামিল হয়ে নিজেরাই খুঁজে বের করে নিচ্ছে কার জন্য, কখন, কোথায় ও কীভাবে কাজ করবে। তারা স্বাধীনভাবে কাজ বেছে নেওয়ার সুযোগ পাচ্ছে। 

কোডার্সট্রাস্ট্রের চেয়ারম্যান আজিজ আহমদ বলেন, ‘বেশি বেশি মানুষের কাছে ডিজিটাল দক্ষতার শিক্ষা পৌঁছে দেওয়াটা আমার বরাবরের স্বপ্ন। বিশ্বের যেকোনও দেশের জন্য তারুণ্যই সবচেয়ে বড় শক্তি। তারুণ্যকেই আমরা ডিজিটাল দক্ষতায় গড়ে তুলে দারিদ্র্য থেকে বের করে আনার চেষ্টায় আছি।’

/এইচএএইচ/জেএইচ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
ফ্রিল্যান্সিং ও রিমোট জব যেভাবে শুরু করবেন
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী