হাজার কোটিবারেরও বেশি ডাউনলোড হয়েছে গুগলের যেসব অ্যাপ

দায়িদ হাসান মিলন
১১ জানুয়ারি ২০২২, ২১:০৫আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ২১:০৫

'জিমেইল ফর অ্যান্ড্রয়েড' সম্প্রতি নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। গুগল প্লে-স্টোরে ১ হাজার কোটিবার ডাউনলোডের ঘরে প্রবেশ করেছে অ্যাপটি। সোমবার (১০ জানুয়ারি) এই মাইলফলক স্পর্শ করার বিষয়টি জানায় গুগল কর্তৃপক্ষ।

ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, এক হাজার কোটিবার ডাউনলোড হওয়া গুগল অ্যাপের মধ্যে জি-মেইল চতুর্থ। এর আগে গুগল প্লে সার্ভিসেস, গুগল ম্যাপস ও ইউটিউব এই মাইলফলকে পৌঁছেছে।

বেশিরভাগ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে জি-মেইলের মতো গুরুত্বপূর্ণ অ্যাপ আগে থেকেই ইনস্টল (প্রি-ইনস্টল) করা থাকে। এ কারণে অ্যাপটির এক হাজার কোটিবারের মাইলফলকে পৌঁছাতে এত সময় লাগায় অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। যদিও গুগলের বিশাল এই অর্জনে এসব কিছুই প্রভাব ফেলেনি।

নতুন এই মাইলফলকে পৌঁছাতে জি-মেইলের এত সময় কেন লাগলো তার একটি ব্যাখ্যা রয়েছে। অনেকে মনে করেন, জি-মেইলের লাইট ভার্সন 'জি-মেইল গো' দিয়ে কাজ করেন অনেক ব্যবহারকারী। এছাড়া জিমেইল ওয়েব ব্যবহারকারীর সংখ্যাও কম নয়। সব মিলিয়ে তাই জি-মেইল ডাউনলোডের পরিমাণ কমেছে।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দিতে রামপুরা ও বনশ্রী এলাকার ‘জুলাইয়ের দিন’
ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দিতে রামপুরা ও বনশ্রী এলাকার ‘জুলাইয়ের দিন’
আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির
আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির
জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক
জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক
২২ মাসে ৩ হাজার হারানো মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, যেভাবে অভিযোগ করবেন
২২ মাসে ৩ হাজার হারানো মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, যেভাবে অভিযোগ করবেন
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের