৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে স্টার্টআপ বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২২, ০৩:৪৩আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১২:৫২

২০২৫ সালের মধ্যে দেশের স্টার্টআপগুলোতে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে স্টার্টআপ বাংলাদেশ কোম্পানি লিমিটেড। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন ইতোমধ্যে ৫০ কোটির বেশি টাকা বিনিয়োগ সম্পন্ন হয়েছে।

রবিবার (৭ আগস্ট) রাতে রাজধানীর হোটেল শেরাটনে এক অনুষ্ঠানে এসব কথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। এই অনুষ্ঠানে  স্টার্টআপ বাংলাদেশ কোম্পানির শেয়ারট্রিপ-এ ৫ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়।

আইসিটি প্রতিমন্ত্রী শেয়ারট্রিপের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ভবিষ্যতে বাংলাদেশের এই অনলাইন ট্রাভেল এজেন্ট (ওটিএ) বিশ্বমানের ট্রাভেল এজেন্সি হয়ে উঠবে। তিনি আরও বলেন, দেশের ওটিএ বাজারের ১৫ শতাংশ দখল করে সফল স্টার্টআপ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে শেয়ারট্রিপ। আন্তর্জাতিকভাবে সফল একটি ট্রাভেল এজেন্সি হিসেবে শেয়ারট্রিপ তাদের অর্জিত সুনাম অক্ষুণ্ণ রাখবে।

৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে স্টার্টআপ বাংলাদেশ

প্রতিমন্ত্রী জানান শেয়াট্রিপের সফল ও মেধাবী স্টার্টআপ ফাউন্ডারদের সবরকম সাহায্য করতে পাশে থাকবে আইসিটি বিভাগের স্টার্টআপ বাংলাদেশ কোম্পানি। আর এর অংশ হিসেবে তাদের ৫ কোটি টাকা বিনিয়োগ প্রদান করা হয়েছ বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ ও শেয়াট্রিপের কো ফাউন্ডার সাদিয়া হক বক্তৃতা করেন।

/এইচএএইচ/জেজে/
সম্পর্কিত
এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি‘সরকার একটি গ্রেটার এনিমি ফেস করছে’
ফেসবুক-হোয়াটসঅ্যাপ বন্ধের কারণ জানালো সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম