ইকুরিয়ার নিয়ে এলো ‘ইন্সটা পে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২২, ০৩:৪১আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ০৩:৪১

লজিস্টিকস প্রতিষ্ঠান ইকুরিয়ার নিয়ে এলো ‘ইকুরিয়ার ইন্সটা পে’। এই সেবার মাধ্যমে ব্যবসার ক্যাশ অন ডেলিভারির টাকা এবার মার্চেন্ট নিজের হাতে পেয়ে যাবেন পণ্য ডেলিভারির সঙ্গে সঙ্গে। ইকুরিয়ার ডেলিভারি এজেন্ট পার্সেল গ্রাহকের হাতে পৌঁছানো মাত্র এবং গ্রাহক ক্যাশ টাকা এজেন্টকে দেওয়ার সঙ্গে সঙ্গে মার্চেন্ট ডিজিটালি তাদের পেমেন্ট পেয়ে যাবেন।

ই-কুরিয়ারের প্রধান নির্বাহী বিপ্লব ঘোষ রাহুল বুধবার (৭ ডিসেম্বর)গুলশানে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

বিপ্লব ঘোষ রাহুল বলেন, ইকুরিয়ারের প্রায় ২৫ হাজার মার্চেন্ট সাফল্যের সঙ্গে ব্যবসা করছে। ইকুরিয়ার সবসময় মার্চেন্টের সাফল্যের কথা চিন্তা করে কাজ করে এসেছে।  ইকুরিয়ার ইন্সটা পে’র ফলে মার্চেন্টদের টাকার প্রবাহ থাকবে তাঁদের ইচ্ছা অনুযায়ী। পুঁজির সমস্যা আর কোনও সময় থাকবে না ইকুরিয়ার গ্রাহক এবং মার্চেন্টদের। নগদ টাকাকে ডিজিটাল কারেন্সিতে রূপান্তর করে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে যাবো আমরা।

/এইচএএইচ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হিমালয়ে উষ্ণতা বাড়ছে, হিমবাহ গলছে: নেপালের বন্যা কি ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত
হিমালয়ে উষ্ণতা বাড়ছে, হিমবাহ গলছে: নেপালের বন্যা কি ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত
ইতালির সব স্বাদ এক শহরেই, লোম্বার্দিয়ার লুকানো রত্ন ব্রেশিয়া
ইতালির সব স্বাদ এক শহরেই, লোম্বার্দিয়ার লুকানো রত্ন ব্রেশিয়া
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের জানাজা হলো একসঙ্গে
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের জানাজা হলো একসঙ্গে
সার নেই, বিদ্যুৎ নেই: কৃষির সামনে জোড়া বিপদ 
সার নেই, বিদ্যুৎ নেই: কৃষির সামনে জোড়া বিপদ 
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি