উইন্ডোজে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে এখন ৮ জন

ইশতিয়াক হাসান
২৪ মার্চ ২০২৩, ১১:৪২আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১১:৪২

উইন্ডোজের জন্য নতুন ডেস্কটপ ক্লায়েন্ট এনেছে হোয়াটসঅ্যাপ। এর কলিং ফিচারকে মোবাইলের সঙ্গে সমান করা হয়েছে।

মেটার চিফ মার্ক জাকারবার্গ বলেন, নতুন এই অ্যাপে ভিডিও কলে এন্ড-টু-এন্ড এনক্রিপশন আনা হয়েছে। এছাড়া এখন থেকে একসঙ্গে আটজন ভিডিও কলে অংশ নিতে পারবে। আর অডিও কলে অংশ নিতে পারবে একসঙ্গে ৩২ জন।

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়ানো হবে।

সংবাদ মাধ্যম এনগেজেট জানায়, কলিংয়ে উন্নত ফিচার যোগ করার পাশাপাশি আরও নতুন কিছু ফিচার আপগ্রেড করা হয়েছে এতে। এর মেসেঞ্জার একসঙ্গে একাধিক ডিভাইসের সঙ্গে যুক্ত থাকতে পারবে। এর সিনক্রোনাইজেশনকে আরও উন্নত করা হয়েছে যেন ব্যবহারকারী একসঙ্গে চারটা ডিভাইসের সঙ্গে যুক্ত করে তার কাজকে সহজ করে নিতে পারে।

একাধিক ডিভাইসের সঙ্গে সিনক্রোনাইজ হওয়ার ফিচারটি প্রথম চালু হয় ২০২১ সালে। তখন ব্যবহারকারীকে অফলাইনে অথবা নিয়ারবাই থেকে ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছিল। এরপর হোয়াটসঅ্যাপ বুঝতে পারে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম এবং ভিন্ন ডিভাইস থেকে ব্যবহার করাটা ব্যবহারকারীদের জন্য বেশ প্রয়োজনীয়। উইন্ডোজ-১০ এর জন্য হোয়াটসঅ্যাপের প্রথম ন্যাটিভ অ্যাপ আসে ২০২২ সালে। এর পর গত জানুয়ারিতে ম্যাক’র জন্য আসে।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
হোয়াটসঅ্যাপে এআই এজেন্টের সঙ্গে চ্যাটের সুবিধা আনছে মেটা
হোয়াটসঅ্যাপে ট্রু-কলারের মতো ফিচার, বাড়ছে নিরাপত্তা
হোয়াটসঅ্যাপ আরও নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস চালু করবেন
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত