বাংলাদেশ থেকে ৪২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক

টেক ডেস্ক
১৪ এপ্রিল ২০২৩, ০২:২৫আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ০২:২৫

টিকটকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গের দায়ে ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে বাংলাদেশ থেকে সরিয়ে ফেলা হয়েছে ৪২ লাখ ৫৪ হাজার ৬৬৭ ভিডিও। এছাড়া প্ল্যাটফর্মটিতে স্প্যাম ছড়ানো এবং স্প্যাম ভিডিও পোস্টের দায়ে বেশকিছু অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হয়েছে।

অনলাইন প্ল্যাটফর্মে ভুল তথ্য ছড়ানো বন্ধ করতে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক তাদের সর্বশেষ কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে বাংলাদেশ সংক্রান্ত এসব তথ্য প্রকাশ করা হয়। ২০২২ সালের চতুর্থ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) ওপর ভিত্তি করে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয় ২০২২ সালের চতুর্থ ত্রৈমাসিকে টিকটক বিশ্বব্যাপী ৮ কোটি ৫৬ লাখ ৮০ হাজার ৮১৯টি ভিডিও সরিয়েছে।

চতুর্থ প্রান্তিকে নীতিমালা লঙ্ঘন করে বাংলাদেশ থেকে আপলোড হওয়া ৯৫ শতাংশ ভিডিও ব্যবহারকারীরা দেখার আগেই টিকটক তা সরিয়ে ফেলে। এই ধরনের ভিডিও’র ৯৬ দশমিক ৮ শতাংশ সরিয়ে ফেলা হয়েছে এক দিনের মধ্যেই। চতুর্থ প্রান্তিকে ভিডিও অপসারণের সক্রিয় হার ৯৯ দশমিক ৫ শতাংশ।

এছাড়া,চতুর্থ প্রান্তিকে সারা বিশ্ব থেকে ১৩ বছরের চেয়ে কম বয়সী সন্দেহভাজন হিসেবে ১ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার ৩১৬টি অ্যাকাউন্টও সরিয়ে ফেলা হয়েছে। সেই সঙ্গে সরানো হয়েছে ৫ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার ৬১০টি ভুয়া অ্যাকাউন্ট। 

প্ল্যাটফর্মে নীতি লঙ্ঘন করা কনটেন্ট শনাক্ত, সেগুলো পর্যালোচনা এবং তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে টিকটক উদ্ভাবনী প্রযুক্তি ও মানুষের সমন্বয় ব্যবহার করে।

/এইচএএইচ/এলকে/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
‘টিকটকার’ শুনলেই নেতিবাচক ভাবনা আসে কেন?
‘জয় বাংলা’ গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, কলেজছাত্র গ্রেফতার
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম