ভারতে তারহীন অডিও পণ্য উৎপাদন করবে শাওমি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৩, ০৩:১১আপডেট : ৩০ মে ২০২৩, ০৩:১২

ভারতে তারহীন অডিও পণ্য উৎপাদন করতে যাচ্ছে শাওমি। শাওমির ভারতের অংশীদার এবং ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অপটিমাসের সঙ্গে এই কাজ করবে। মূলত আঞ্চলিক উৎপাদনের একটি অংশ হিসেবে শাওমি এটি করছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স।

জানা যায়, ভারতের উত্তর প্রদেশে অপটিমাস ইলেকট্রনিক্সের কারখানায় শাওমি ইন্ডিয়া তাদের প্রথম লোকাল অডিও গেজেট তৈরি করবে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, লোকাল সোর্সের মাধ্যমে তারা আগামী ২০২৫ সালের মধ্যে উৎপাদন ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করেছে।

তবে শাওমি ভারতে কী ধরনের অডিও পণ্য তৈরি করবে সে সম্পর্কে এখনও কিছু জানায়নি বলে জানায় রয়টার্স। পণ্যের তালিকায় এর সংখ্যা আরও বাড়বে বলে জানায় প্রতিষ্ঠানটি। শাওমির ভারতে বিক্রি করা বেশিরভাগ স্মার্টফোন এবং টিভি সেখানেই উৎপাদিত। ভারতে তারা স্পিকার, এয়ার-বাডস, তারহীন বা তারযুক্ত হেডফোন বিক্রি করে থাকে।

/এইচএএইচ/আরআইজে/
সম্পর্কিত
নিজেদের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে ‘শাওমি ১৭টি’
জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন: দেশি পণ্যের বড় আয়োজন
বিশ্বব্যাপী সমালোচনার মুখে টিকটক, নীরব বাংলাদেশ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম