ফেসবুক-টিকটকের কাছে সরকারের তথ্য চাওয়ার অনুরোধ বাড়ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৩, ১৩:৪৬আপডেট : ৩০ মে ২০২৩, ১৫:৩১

সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক ইত্যাদি ব্যবহারকারীদের বিষয়ে সরকারের ‘তথ্য চাওয়া এবং কনটেন্ট সরানো’র অনুরোধের সংখ্যা দিন দিন বাড়ছে। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার ২০২৩ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত তথ্য নিয়ে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য দেখা গেছে। গত বছর সবচেয়ে বেশি ২ হাজার ৪৪৯ অ্যাকাউন্ট বা ব্যবহারকারী সম্পর্কে তথ্য চেয়েছিল সরকার।

আবার চলতি মাসে টিকটকের প্রতিবেদনে দেখা যায়, গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সরকার ৩ হাজার ৮১৩টি কনটেন্ট সরাতে টিকটককে অনুরোধ করেছে; যা এ পর্যন্ত করা সরকারের সবচেয়ে বেশি। এর মধ্যে টিকটক তাদের কমিউনিটি গাইডলাইন না মানার দায়ে ১১৩টি ও স্থানীয় আইন না মানার দায়ে ১ হাজার ১৪২টি কনটেন্টের বিরূদ্ধে ব্যবস্থা নিয়েছে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সম্পর্কে সরকার প্ল্যাটফর্মগুলোর কাছে নিয়মিত তথ্যের জন্য অনুরোধ করে থাকে। আবার মেটা ও টিকটক দুটি প্রতিষ্ঠানই ছয় মাস পর পর তাদের স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে ব্যবহারকারীদের দেশের সরকারের পক্ষ থেকে কী পরিমাণে তথ্য চাওয়া হয় ও তার বিপরীতে তারা কতটা সাড়া দেয়, তা উল্লেখ থাকে।

মেটার সাম্প্রতিক স্বচ্ছতা প্রতিবেদন অনুযায়ী, গত বছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সরকার ১ হাজার ২৭৮ জন ব্যবহারকারী বা অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য চায়; যার মধ্যে ৬৪ দশমিক ৮৩ শতাংশ তথ্য সরবরাহ করেছে বলে জানায় মেটা। আর গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সরকার ১ হাজার ৯২৩টি কনটেন্ট সরাতে টিকটকের কাছে অনুরোধ জানিয়েছিল। টিকটক নিজে থেকেও কনটেন্ট সরিয়ে থাকে। যেমন গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত টিকটক মোট ৪২ লাখ ৫৪ হাজার ৬৬৭টি ভিডিও সরিয়েছে।

আরও পড়ুন:

বাংলাদেশের অনুরোধ কতটা রাখে ফেসবুক ইউটিউব টিকটক?

/এইচএএইচ/ইউএস/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি