সবুজ থেকে নীল হচ্ছে হোয়াটসঅ্যাপের ভেরিফিকেশন চেকমার্ক

ইশতিয়াক হাসান
০১ অক্টোবর ২০২৩, ০৩:১৫ আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৩:১৬

ভেরিফাইড চ্যানেল ও বিজনেসের জন্য নীল ভেরিফিকেশন চেকমার্ক চালু করেছে হোয়াটসঅ্যাপ। চেকমার্কটি আপাতত হোয়াটসঅ্যাপের নতুন বেটা আপডেটে চালু করা হয়েছে। সংবাদ মাধ্যম অ্যান্ড্রয়েড পুলিশ জানায়, অনলাইনে ব্যবসাকে আরও প্রসারিত করতে ব্যবহারকারীদের প্রতিষ্ঠানটি বিজনেস অথেনটিকেশন, ইমপারসনেশন প্রোটেকশন, অ্যাকাউন্ট সাপোর্ট এবং ফিচার সাপোর্ট দিচ্ছে।

ডব্লিউএবেটাইনফো’র সূত্রে জানা যায়, সম্প্রতি হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েডের বেটা ২.২৩.২০.১৮ সংস্করণে চ্যানেলগুলোতে নীল চেকমার্ক দেওয়া শুরু হয়েছে। ভেরিফায়েড বিজনেস অ্যাকাউন্টগুলোও এটাতে আপডেট হয়ে যাবে।

বিজনেস অ্যাকাউন্টগুলোর জন্য প্রতি মাসে এর খরচ পড়বে প্রাথমিক পর্যায়ে ২২ ডলার করে। এদিকে ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য এটি উন্মুক্ত হবে। অপরদিকে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টের জন্য ফিচারটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে বলে জানায় সংবাদমাধ্যমটি। ডিজিটাল সমাজের প্রয়োজনে বিজনেস মার্কেটিংয়ে বিনিয়োগ করছে মেটা বলে মন্তব্য করে অ্যান্ড্রয়েড পুলিশ। সাম্প্রতিক এসব ফিচার ছাড়াও ডিজাইনে বড় রকমের পরিবর্তন নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ।

 

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
হোয়াটসঅ্যাপের ছবি-ভিডিওতে স্টোরেজ শেষ? যেভাবে বন্ধ করবেন অটো ডাউনলোড
হোয়াটসঅ্যাপে স্টোরেজ ফুল? মেমরি খালি করার সহজ উপায়
ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপে মেটা এআই নিয়ন্ত্রণ করবেন যেভাবে
সর্বশেষ খবর
পিএইচপি ত্রুটিতে সতর্কতা: সাইবার ঝুঁকি কতটা গভীর?
পিএইচপি ত্রুটিতে সতর্কতা: সাইবার ঝুঁকি কতটা গভীর?
কানাডায় ভিসা আবেদনে জালিয়াতি, ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা
কানাডায় ভিসা আবেদনে জালিয়াতি, ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা
মেলানিয়ার একক মধ্যস্থতায় এক শহরে যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া-ইউক্রেন
মেলানিয়ার একক মধ্যস্থতায় এক শহরে যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া-ইউক্রেন
ইউরোপের পোশাক বাজারে বাড়ছে চীনের দখল, বড় ধাক্কায় বাংলাদেশের রফতানি আয়
ইউরোপের পোশাক বাজারে বাড়ছে চীনের দখল, বড় ধাক্কায় বাংলাদেশের রফতানি আয়
সর্বাধিক পঠিত
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত