আয় বাড়াতে না পারলে টেশিসকে ব‌্যয় কমানোর নির্দেশনা পলকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৪, ২১:৪৪ আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ২১:৪৭

ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট বাংলাদেশের জন‌্য স্মার্ট টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) গড়ে তোলার বিকল্প নেই। স্মার্ট টেশিসের জন‌্য স্মার্ট সম্পদ ব্যবস্থাপনা অপরিহার্য। এই জন্য ৩০ জুনের মধ‌্যে টেশিসকে লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত করতে হবে। আয় বৃদ্ধি এবং অপচয় কমিয়ে আয় ব‌্যয় এ দুইয়ের ‌ভারসাম‌্য রেখে সংশ্লিষ্টদের প্রতিষ্ঠানটিকে লাভজনক করতে তিনি নির্দেশনা দেন।

সোমবার (২২ জানুয়ারি) গাজীপুরের টঙ্গীতে  টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) লিমিটেডের দোয়েল ল্যাপটপ, টেলিফোন সেট, বৈদ্যুতিক স্মার্ট মিটার ‌অ‌্যাসেম্বল প্ল্যান্টসহ টেশিসের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। আয় বাড়াতে না পারলে টেশিসকে ব‌্যয় কমানোর নির্দেশনা পলকের

প্রতিমন্ত্রী টেশিসকে গর্বিত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠায় অপারেশন, ম‌্যানেজমেন্ট, মার্কেটিং, বিক্রয় পরবর্তী সেবা এসব জায়গা উন্নত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, ২০১১ সালে দোয়েল ল‌্যাপটপ যাত্রা শুরু করেছিল কিন্তু পরিতাপের বিষয় তা সফলজনকভাবে বাস্তবায়িত হয়নি। মেড ইন বাংলাদেশ পণ‌্য দেশে এবং দেশের বাইরে রফতানি করতে টেশিস ব‌্যর্থ হলো। অথচ প্রধানমন্ত্রীর নির্দেশে ৯৪টি কম্পোনেন্টের ওপর আমদানি শুল্ক কমিয়ে দেওয়ায় ১৭টি মোবাইল ফোন কারখানা বাংলাদেশে স্থাপিত হয়েছে। ল‌্যাপটপ কারখানা হয়েছে এবং ভালো করছে।

পলক টেশিসকে লাভজনক অবস্থায় উন্নীত করার কৌশল তুলে ধরে বলেন, আন্তর্জাতিক অর্থনৈতিক সংকটে আমরা রাজস্ব বাড়াতে চাই, অপচয় কমাতে চাই। আগামী ৫ মাসে আয় বাড়াতে পারলে আমরা লাভে যাবো। আয় বাড়াতে না পারলে ব‌্যয় কমাতে হবে।

এর আগে প্রতিমন্ত্রী টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) লিমিটেডের দোয়েল ল‌্যাপটপ, টেলিফোন সেট, বৈদ‌্যুতিক স্মার্ট মিটার ‌অ‌্যাসেম্বল প্ল্যান্টসহ টেশিসের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। তিনি টেশিসের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখে কিছু ক্ষেত্রে অব‌্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেন।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
হাঁটিয়ে ৬ তলায় ওঠানো ও পেছনে হাতকড়া পরানো নিয়ে বিচারকের কাছে পলকের ক্ষোভ
‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’: আদালত থেকে কারাগারে নেওয়ার সময় পলক
প্লে-স্টেশনের জন্য সনির নতুন দুই পালস হেডসেট, কী কী থাকছে
সর্বশেষ খবর
দিল্লির আন্দোলনে দিনভর যা যা হলো
দিল্লির আন্দোলনে দিনভর যা যা হলো
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সাক্ষাৎ
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যায় নতুন তথ্য, কক্সবাজারে দেখা গেছে যার সঙ্গে
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যায় নতুন তথ্য, কক্সবাজারে দেখা গেছে যার সঙ্গে
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
সর্বাধিক পঠিত
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা