টু-কে এইচডি ভিডিও কল সুবিধা নিয়ে এলো ইমো

টেক ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১১ আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১১

প্রথমবারের মতো টু-কে রেজুলেশনের এইচডি ভিডিও কলিং সুবিধা নিয়ে এসেছে ইনস্ট্যান্ট কমিউনিকেশন প্ল্যাটফর্ম ইমো। বিশ্বের প্রথম প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারকারীদের এই সুবিধা দিচ্ছে ইমো।

ইমো’র দক্ষ ইঞ্জিনিয়ার দল নিয়ে এসেছে ২কে রেজুলেশনের এইচডি ভিডিও কল। ২কে রেজুলেশনের এইচডি আউটপুট পেতে ইমো’র টেকনিক্যাল টিম এআই ও মেশিন লার্নিং’র শক্তি কাজে লাগিয়েছে। টেকনিক্যাল টিম প্রথমে ইন্টেলিজেন্ট অ্যালগরিদম ডিজাইন করেছে, যা নেটওয়ার্কের তারতম্য অনুমান করতে এবং সে অনুযায়ী রিয়েল-টাইমে ভিডিও প্যারামিটারগুলো পরিবর্তন করে স্বচ্ছ ও ভালোমানের ভিডিও অভিজ্ঞতা নিশ্চিত করতে সক্ষম।

এই ফিচার চালু করার আগে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এমন একটা সময় ছিল যখন ভিডিওয়ের ক্ষেত্রে ১০৮০ পিক্সেল স্ট্যান্ডার্ড হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু এখন ব্যবহারকারীরা সহজেই এর দ্বিগুণ রেজুলেশনের ভিডিও উপভোগ করতে পারবেন।

ইমো মেসেঞ্জারের বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, প্রফেশনাল কলের ক্ষেত্রে নয়েজ-ফ্রি ও ভালোমানের ভিডিও কলিং অভিজ্ঞতা অপরিহার্য। এই প্রয়োজনীয়তাকে বিবেচনায় নিয়ে ইমো টুকে রেজুলেশনের এইচডি ভিডিও কলিং সুবিধা নিয়ে এসেছে।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
প্লে-স্টেশনের জন্য সনির নতুন দুই পালস হেডসেট, কী কী থাকছে
গোপনীয়তা নিয়ে উদ্বেগ কমাতে ক্যামেরাবিহীন চশমা আনছে মেটা
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
সর্বশেষ খবর
চাকরি পেলেন ছাত্রদল নেতা, প্রক্সিতে ক্লাস করান ‘মামা’: বেতন ভাগাভাগি
চাকরি পেলেন ছাত্রদল নেতা, প্রক্সিতে ক্লাস করান ‘মামা’: বেতন ভাগাভাগি
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
ইন্দোনেশিয়াতে নাইটক্লাব-কান্ডে তদন্তের দায়িত্বে সভাপতি নিজেই
ইন্দোনেশিয়াতে নাইটক্লাব-কান্ডে তদন্তের দায়িত্বে সভাপতি নিজেই
তিস্তা ও পদ্মা মহাপরিকল্পনা নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
তিস্তা ও পদ্মা মহাপরিকল্পনা নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ